IPL 2025: গুজরাত টাইটান্স এগিয়ে পারস্পরিক দ্বৈরথে, সানরাইজার্স ম্যাচে গিলদের একাদশে কি আসছে পরিবর্তন?

IPL 2025: আইপিএলে কাল হায়দরাবাদে গুজরাত টাইটান্স খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পারস্পরিক দ্বৈরথের নিরিখে এগিয়ে শুভমান গিলরাই।

সানরাইজার্স চলতি আইপিএলে টানা তিনটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে। অন্যদিকে, গুজরাত টাইটান্স ৩ ম্যাচের ২টিতে জিতে চার পয়েন্ট ঝুলিতে পুরেছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারা আছে চার নম্বরে।

IPL 2025

২০২২ সালে প্রথম সাক্ষাতে নভি মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদ ৫ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছিল গুজরাত টাইটান্সকে। তারপর টানা তিনটি ম্যাচে সানরাইজার্সকে হারিয়েছে গুজরাত টাইটান্স। ২০২২ সালে ফিরতি সাক্ষাতে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছিল ৫ উইকেটে।

২০২৩ সালের আইপিএলে আমেদাবাদে একমাত্র সাক্ষাতে সানরাইজার্সকে ৩৪ রানে হারিয়েছিল টাইটান্স। সেই ম্যাচে শতরান পেয়েছিলেন শুভমান গিল (৫৮ বলে ১০১)। গত বছরের আইপিএলে আমেদাবাদেই গুজরাত টাইটান্স ৫ বল বাকি থাকতে সানরাইজার্সকে হারায় ৭ উইকেটে। হায়দরাবাদে ফিরতি দ্বৈরথ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল।

Take a Poll

গুজরাত টাইটান্স এই ম্যাচ খেলতে নামছে ২ এপ্রিল বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পর। সানরাইজার্স ম্যাচে উইনিং কম্বিনেশনই ধরে রাখার সম্ভাবনা রয়েছে। আরসিবি ম্যাচে মহম্মদ সিরাজ তিন উইকেট পান, ৪ ওভারে ১৯ রান দিয়ে। নিজের শহরে তিনি ফের বল হাতে জ্বলে উঠতে চাইবেন।

আইপিএলে সাই সুদর্শন ও শুভমান গিলের ওপেনিং জুটি সমীহ করার মতোই। আরসিবি ম্যাচে সুদর্শন ৪৯ রান করেন। ওই ম্যাচে ইতিবাচক দিক জস বাটলারের ছন্দে ফেরা। তিনি নেমে বাটলার ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। উপ্পলের পাটা পিচে হাই স্কোরিং দ্বৈরথই হতে পারে।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার, শেরফান রাদারফোর্ড, এম শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আরশাদ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব- ইশান্ত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+