IPL 2025: গিলের শতরান হাতছাড়া, সুদর্শনের দখলে কমলা টুপি, কেকেআরের তিন স্পিনার ফিরলেন খালি হাতেই
IPL 2025: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে জেতার জন্য ১৯৯ রানের লক্ষ্যমাত্রা রাখল গুজরাত টাইটান্স। কেকেআরের বোলাররা শুভমান গিলের দলের উপর প্রভাব বিস্তার করতে ব্যর্থ।
শুভমান গিল ১০ রানের জন্য শতরান হাতছাড়া করলেন। বি সাই সুদর্শন দখলে নিলেন অরেঞ্জ ক্যাপ। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার তিনে উঠে এলেন জস বাটলার (৮ ম্যাচে ৩৫৬ রান)।

টস জিতে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে পাঠায় গুজরাত টাইটান্সকে। নির্ধারিত ২০ ওভারে গুজরাত তুলল ৩ উইকেটে ১৯৮। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে গুজরাত টাইটান্স কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তোলে। ৭ থেকে ১৫ ওভারে তারা ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৯৪ রান। শেষ ৫ ওভারে পড়ে ২ উইকেট, ৫৯ রান আসে।
ওপেনিং জুটি ভাঙতে কেকেআরকে অপেক্ষা করতে হয় ১২.২ ওভার পর্যন্ত। শুভমান গিল ও বি সাই সুদর্শন ১১৪ রানের পার্টনারশিপ গড়লেন। চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে এদিন চারশোর গণ্ডি টপকে কমলা টুপির দখল নিলেন সাই সুদর্শন।
PICKED FOR SIX! 🏏💥#SaiSudharsan - the Orange Cap holder continues on his merry way scoring runs & leading the charge for #GT in this revenge week clash vs #KKR!🔥
— Star Sports (@StarSportsIndia) April 21, 2025
Watch the LIVE action ➡ https://t.co/CLJDyHIoyG#IPLRevengeWeek 👉 #KKRvGT | LIVE NOW on Star Sports 1, Star… pic.twitter.com/oLYNJPO1YE
সুদর্শন ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫২ রান করলেন। ৮ ম্যাচে তাঁর রান ৪১৭। গড় ৫২.১৩, স্ট্রাইক রেট ১৫২.১৮। এদিন চলতি আইপিএলে পঞ্চম অর্ধশতরান তিনি পূর্ণ করেন ৩৩ বলে। তার আগেই শুভমান গিল ৩৪ বলে ৫০ রানে পৌঁছে যান।
গিল কেকেআরের প্রাক্তনী। ইডেনেই তিনি পেয়েছিলেন টি২০ কেরিয়ারের প্রথম শতরান, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। আজ গিল যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ইডেনেই টি২০ কেরিয়ারের সপ্তম শতরান আসা বোধ হয় সময়ের অপেক্ষা।
যদিও সেঞ্চুরির থেকে ১০ রান দূরে গিলকে থামিয়ে দিলেন বৈভব অরোরা। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৯০ রান করে সাজঘরে ফিরলেন গুজরাত টাইটান্স অধিনায়ক।১৭.৫ ওভারে ১৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় গুজরাত টাইটান্স।
১৮.৩ ওভারে রাহুল তেওয়াটিয়াকে আউট করে দেন হর্ষিত রানা। রাহুল ২ বল খেললেও খাতা খুলতে পারেননি। জস বাটলার তিনে নেমে ২৩ বলে ৪১ রানে অপরাজিত থাকলেন। ৮টি চার মেরেছেন। এম শাহরুখ খান ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন, ১টি ছয় মেরেছেন তিনি।
বৈভব অরোরা ৪ ওভারে ৪৪, হর্ষিত রানা ৪ ওভারে ৪৫ ও আন্দ্রে রাসেল ১ ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩, সুনীল নারিন ৪ ওভারে ৩৬ ও মঈন আলি ৩ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications