IPL 2025 Exclusive: পৃথ্বীর মতো হারিয়ে যাবেন না ঈশান! কারণ জানেন? ফিট থাকতে ছেড়েছেন পছন্দের খাবার

IPL 2025 Exclusive: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হতে পারে ঈশান কিষাণের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এমনটাই ধারণা ছোটবেলার কোচ উত্তম মজুমদারের।

ভারতীয় দল থেকে বিরতি নেওয়া। ঘরোয়া ক্রিকেট খেলতে অনীহা। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া। ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে না পারা। অনেক খারাপ ঘটনার পর অবশেষে আইপিএলের প্রথম ম্যাচ ঈশান কিষাণের ক্ষেত্রে যেন এক ঝলক টাটকা বাতাস।

IPL 2025 Exclusive

ঈশানকে ধরে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল নিলাম থেকে তাঁকে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ঈশানের কঠিন সময়ে উত্তমের পরামর্শ ছিল, পিছনের কথা মনে রাখলে চলবে না। বর্তমান নিয়ে ভাবতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হবে কোথায় খারাপ হয়েছে, সমস্যা ছিল। তবে শিখতে হবে। চিন্তা করলে চলবে না।

মনের জোর বাড়ানোর পরামর্শ দিয়ে উত্তম ঈশানকে বলেন, হাল ছাড়লে চলবে না। আগেও সামান্য শৈথিল্যে অনেক সুযোগ হারাতে হয়েছে। বাঙালিরা, পূর্বাঞ্চলের লোকেরা লড়ার মানসিকতা সম্বল করেই এগিয়ে যান। কোনও গডফাদার নেই। ফলে প্রতিভা মেলে ধরতে হবে পারফরম্যান্সের মাধ্যমেই। তাতেই খুলবে সুযোগের দরজা।

ঈশান বেশিরভাগ সময় দিয়েছেব মেডিটেশনে। সেই সঙ্গে প্র্যাকটিসে কিছু রদবদল। উত্তমের কথায়, ঈশান সবরকম শট খেলতে পারেন। ওঁকে বলেছি গ্যাপ দেখে খেলতে। গতকাল ঈশানের ব্যাটিংয়ে দেখা গিয়েছে কীভাবে তিনি গ্যাপ দেখে শট খেলেছেন।

অনেকদিন জাতীয় দলের বাইরে থাকলে নেতিবাচক প্রভাব পড়ে ফিটনেসে। এখানেই পৃথ্বী শ-র থেকে পার্থক্য রয়েছে ঈশানের। উত্তম বলেন, দেশের স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম বড় মাঠ হায়দরাবাদে। সেই সঙ্গে প্রবল গরম। তারই মধ্যে উইকেট না ছুঁড়ে শেষ অবধি ক্রিজে থেকে দায়িত্বশীল ইনিংস খেলেছেন ঈশান। তাতেই বোঝা গিয়েছে তাঁর ফিটনেস কতটা ভালো জায়গায় রয়েছে।

ঈশানকে কিছু মোক্ষম পরামর্শ দিয়েছেন উত্তম। নিজের এরিয়া, নিজের জোনে আসা বল দেখে সেইমতো শট খেলতে হবে। পেশাদারিত্ব, মনের জোর বাড়াতে হবে। বড় চ্যালেঞ্জের মোকাবিলা করেই বাড়াতে হবে আত্মবিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস রেখে শান্ত থাকতে হবে। উপযুক্ত মানসিকতা দেখিয়ে সেইমতো সব কাজ করতে হবে।

Take a Poll

ঈশান ভালোবাসেন মটন খেতে। ভালোবাসেন কাবাব। আর মিষ্টির মধ্যে রসমালাই। যদিও ফিটনেস বজায় রাখতে মিষ্টি খাওয়া ছেড়েছেন কিষাণ। উত্তমের স্ত্রী-র হাতের কাবাব খুব পছন্দ করেন সানরাইজার্স তারকা। খাওয়া হয় না পছন্দের চকোলেটও। উত্তমের কথায়, ঈশান খুব প্রাণোচ্ছ্বল ছেলে। ক্রিকেটের টেকনিক নিয়ে বেশি পরামর্শ দিই না। কিছু যদি বলি সেটাও দ্রুত রপ্ত করে নেন ঈশান।

আগামী বছর ভারতের টি২০ বিশ্বকাপ। উত্তম বলেন, ভারতীয় দলে সুযোগের ব্যাপারে সুস্থ প্রতিযোগিতা রয়েছে। এটাই মানসিকতায় বদল আনতে পারে। আরও পেশাদার হিসেবে নিজেকে তৈরির তাগিদ চলে আসে। ঈশান ভালো খেলছেন। নির্বাচকরা নজর রাখছেন। যে প্লেয়ার ২১০ রানের ইনিংস খেলতে পারেন, কিংবা পাকিস্তানের বিরুদ্ধে পাঁচে নেমে এশিয়া কাপে ৮২ রানের ইনিংস সাধারণ কেউ করতে পারেন না। ফলে নির্বাচকদের উচিত পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে ভারতীয় দল গঠন করা। পক্ষপাত কাম্য নয়। ফর্ম, ফিটনেসই মাপকাঠি হওয়া উচিত। ঈশানের সামনে অনেক সময় পড়ে। ভারতীয় দলে ঈশানের মতো কিপার-ব্যাটারই দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+