IPL 2025: কেকেআরের বিরুদ্ধে নামার আগেই শ্রেয়স পেলেন আইসিসির বিরাট স্বীকৃতি! জেনে নিন বিস্তারিত

IPL 2025: আজ মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে পাঞ্জাব কিংস। গত বছর কেকেআর আইপিএল খেতাব জিতেছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বে।

সেই শ্রেয়সকে ধরে রাখেনি কেকেআর। শ্রেয়স আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দর পেয়ে পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন। দারুণ ছন্দেও রয়েছেন।

IPL 2025

ফলে স্বাভাবিকভাবে আজ পাঞ্জাব কিংস বনাম কেকেআর ম্যাচে নজর থাকবে শ্রেয়স আইয়ারের দিকে। পুরানো দলের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে মুখিয়ে থাকবেন শ্রেয়স। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি আপাতত রয়েছেন চারে।

শ্রেয়স ৫টি ম্যাচে ২ বার অপরাজিত থেকে ২৫০ রান করেছেন। তিনটি অর্ধশতরান করেছেন। আজ তিনি যদি ৪৬ রান করেন তাহলে পিছনে ফেলবেন মিচেল মার্শকে (৬ ম্যাচে ২৯৫ রান)। তালিকার শীর্ষে নিকোলাস পুরাণ (৭ ম্যাচে ৩৫৭), দুইয়ে বি সাই সুদর্শন (৬ ম্যাচে ৩২৯)।

শ্রেয়স এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার আইসিসির বিচারে কোনও মাসের সেরা ক্রিকেটারের শিরোপা আদায় করলেন। এবার তিনি হলেন মার্চ মাসের জন্য। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রকে পিছনে ফেলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে।

শ্রেয়স চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছিলেন দুইয়ে। শীর্ষে রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান), ২টি শতরান-সহ। শ্রেয়স ২টি অর্ধশতরান-সহ ৫ ম্যাচে ২৪৩ রান করেন। সর্বাধিক স্কোর ছিল ৭৯ রানের। ভারতকে খেতাব জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৯, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৪৫ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে শ্রেয়স করেছিলেন ৪৮ রান। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে দুরন্ত পারফরম্যান্সই তাঁর ঝুলিতে এনে দিল আইসিসির স্বীকৃতি। তাও আবার কেকেআরের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে নামার কয়েক ঘণ্টা আগেই।

Take a Poll

চলতি আইপিএলে শ্রেয়স গুজরাত টাইটান্স ম্যাচে অপরাজিত ৯৭, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত ৫২ রান করেছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০ ও চেন্নাই সুপার কিংস ম্যাচে আউট হন ৯ রানে। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হাই স্কোরিং ম্যাচে পাঞ্জাব হারলেও শ্রেয়স করেন ৩৬ বলে ৮২।

শ্রেয়স আইসিসির স্বীকৃতি পাওয়ার পর বলেন, মার্চ মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে সম্মানিত। ওই মাসেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। ফলে সেই নিরিখে এই পুরস্কার সত্যিই স্পেশ্যাল। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত আজীবন মনে গেঁথে থাকবে, উপভোগ করব।

শ্রেয়সের কথায়, সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বড় আসরে দেশের সাফল্যে অবদান রাখার। আমি সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞ, তাঁরা যেভাবে আমাকে সমর্থন জুগিয়েছেন, আস্থা ও বিশ্বাস রেখেছেন। সেই সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানান শ্রেয়স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+