IPL 2024: হারের হ্যাটট্রিকের মধ্যেই স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্সের, সূর্যকুমার যাদব কবে যোগ দিচ্ছেন?

IPL 2024: আইপিএলে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করে এখনও অবধি জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। তিনটি ম্যাচের মধ্যে হেরেছে তিনটিতেই, পয়েন্ট তালিকায় রয়েছে সবার নীচে।

এই আবহে মুম্বই ইন্ডিয়ান্স দল ও ভক্তদের জন্য সুখবর। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সূর্যকুমার যাদব।

IPL 2024

এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের কাছে ৬ রানে পরাস্ত হয়েছিল হার্দিকের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। এরপর সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার ৩১ রানে। এই দুটি অ্যাওয়ে ম্যাচে হারার পর নিজেদের প্রথম হোম ম্যাচেও পরাস্ত হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। রাজস্থান রয়্যালসের কাছে হার ৬ উইকেটে।

৭ এপ্রিল মুম্বইয়েই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি চার ম্যাচে তিনটিতে হেরে রয়েছে নবম স্থানে। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স। যেখানে হার্দিকরা পেয়ে যাবেন বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটারকে।

দক্ষিণ আফ্রিকা সফরেই পায়ে চোট লেগেছিল সূর্যকুমার যাদবের। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। এনসিএ থেকে ফিটনেস ক্লিয়ারেন্স মেলায় আর মাঠে নামতে বাধা নেই SKY-এর। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, আজই মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দেবেন সূর্যকুমার যাদব।

গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে শতরান করেছিলেন সূর্য। তারপর থেকেই মাঠের বাইরে। গোড়ালিতে গ্রেড ২ টিয়ার ধরা পড়ে। সে কারণে অস্ত্রোপচারও করাতে হয়। এরপর স্পোর্টস হার্নিয়ার অপারেশনও হয়েছে। ফলে মাঠে ফিরতে অনেকটাই সময় লাগল সূর্যর।

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় আইপিএলের শুরু থেকে নামা হয়নি। যা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে অস্বস্তিতে ফেলে। এনসিএতে রিহ্যাব চলছিল। হার্দিকদের ৭ এপ্রিলের ম্যাচ রয়েছে বিকেল সাড়ে তিনটে থেকে। তার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের অনুশীলনে হাজির থাকবেন সূর্য।

নেট সেশনে তাঁকে দেখে নিয়েই ৭ এপ্রিলের ম্যাচে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে ফিটনেসজনিত সমস্যা থাকার কথা নয়। তাছাড়া বিস্ফোরক ব্যাটিংয়ে পারদর্শী সূর্য একাই ম্যাচের মোড় ঘোরাতে পারেন। ফলে তিনি দলে এলে নিশ্চিতভাবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শক্তি বাড়াতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স।

সূর্য এখনও অবধি আইপিএলে মোট ১৩৯টি ম্যাচ খেলেছেন। ৩২৪৯ রান রয়েছে, গড় ৩২.১৭, স্ট্রাইক রেট ১৪৩.৩২। ১টি শতরান ও ২১টি অর্ধশতরান হাঁকিয়েছেন। গত বছর ১৬ ম্যাচে ৬০৫ রান করেছিলেন সূর্য, ১টি শতরান ও পাঁচটি হাফ সেঞ্চুরির সৌজন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+