IPL 2024, KKR vs RR: সুনীল নারিনের প্রথম শতরান, ইডেনে রাজস্থানকে চাপে ফেলল কেকেআর

IPL 2024: আইপিএলেই কেরিয়ারের প্রথম শতরানটি পেলেন সুনীল নারিন। বল হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন নাইটদের। এবার দাপট ব্যাট হাতে।

আজ ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেন করতে নেমে মাত্র ৪৯ বলে শতরান পূর্ণ করলেন সুনীল নারিন।

IPL 2024 KKR vs RR

১৬তম ওভারটি যুজবেন্দ্র চাহাল যখন করতে যান নারিন তখন অপরাজিত ৪৪ বলে ৭৯ রানে। প্রথম বলে নারিন ও দ্বিতীয় বলে আন্দ্রে রাসেল ১ রান করে নেন। এরপর তৃতীয় বলে ছয় ও চতুর্থ বলে চার মারেন নারিন। পঞ্চম ডেলিভারিটি করতে গিয়ে চাহাল ওয়াইড দেন।

ষোড়শ ওভারের পঞ্চম বলে ছয় ও ষষ্ঠ বলে চার মেরে টি২০ কেরিয়ার তো বটেই, ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়ে গেলেন নারিন। এই ওভারে আসে ২৩ রান। এই ওভার চলাকালীনই নিজের টি২০ কেরিয়ারের সর্বাধিক রান (৮৫) পেরিয়ে যান নারিন।

এই নিয়ে কেকেআরের তৃতীয় কোনও ব্যাটার আইপিএলে শতরান করলেন। ২০০৮ সালে নাইটদের প্রথম শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। গত বছরের আইপিএলে শতরান করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ইডেনে কেকেআর নিজেদের ৮৪তম ম্যাচ খেলছে। সুনীল নারিনই প্রথম কেকেআর ব্যাটার যিনি ইডেনে সেঞ্চুরি করলেন।

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৭ রান করেছিলেন নারিন। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে করেন ৬।

আজ নারিন ১৩টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৬ বলে ১০৯ রান করেন। ১৭.৩ ওভারে তিনি ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন। ওপেন করতে নামা নারিন আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৯৫। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ২২৩ রান।

ফিল সল্ট ১০, অঙ্গকৃষ রঘুবংশী ৩০, শ্রেয়স আইয়ার ১১, আন্দ্রে রাসেল ১৩ ও ভেঙ্কটেশ আইয়ার ৮ রান করেন। রিঙ্কু সিং ৯ বলে ২০ ও রামনদীপ সিং ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। আবেশ খান ৪ ওভারে ৩৫ ও কুলদীপ সেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে ২টি করে উইকেট পেয়েছেন। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩১ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৫৪ রান দিয়ে একটি করে উইকেট দখল করেছেন। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৪৯ রান খরচ করে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+