IPL 2024: পাণ্ডিয়াকে দর্শকদের অপমান! মানতে পারছেন না মহারাজ, মুম্বই ম্যাচের দিলেন বিরাট বার্তা
আইপিএল নিমালের পর অধিনায়ক বদলের পথে হেঁটেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়াকে ফিরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বর্তমানে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। তাঁর হাত থেকে নেতৃত্ব চলে যাওয়াটা খুব একটা শোভন হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের একাংশ বিষয়টি মেনে নিতে পারছেন না। ফলে গ্যালারিতে হার্দিকের বিরুদ্ধে স্লোগান তুলছেন।
হার্দিক-রোহিত প্রসঙ্গে নানা মুণির নানা মত। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্যালারি থেকে যেভাবে হার্দিকের বিরুদ্ধে স্লোগান তুলছেন সমর্থকরা তা ভালোভাবে মেনে নিতে পারছেন না। রোহিত শর্মার ভূয়সী প্রসংশা করলেও এই ইস্যুতে কিন্তু হার্দিকের পাশেই থাকছেন সৌরভ।ভারতের প্রাক্তন অধিনায়ক, বিশ্বাস করেন যে ভারতীয় ক্রিকেট ভক্তদের মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সাথে হার্দিকের তুলনা করা উচিত নয়।

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও, মাঠের বাইরে কিন্তু রীতিমতো চর্চায় রয়েছেন হার্দিক-রোহিহতরা। দুই তারকা ক্রিকেটারের সম্পর্ক নিয়ে মরশুমের শুরু থেকেই জল্পনা তৈরি হয়েছে। এমনকি রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন এমন তথ্যও প্রকাশ্যে এসেছে।
আইপিএল ২০২৪ শুরু হওয়ার আগে, দিল্লি ক্যাপিটালস রোহিত শর্মাকে দলে নেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ট্রেডিংয়ের প্রস্তাব দেয় বলেই খবর ছিল, যদিও মুম্বই তাতে রাজী হয়নি। । যদি রোহিত শর্মা নিজেকে মেগা নিলামের জন্য উপলব্ধ হন, তাহলে দাদার দল তাঁকে নেওয়ার জন্য অল আউট ঝাঁপাতে পারে।
Rohit Sharma and Sourav Ganguly at the Wankhede.
— CricketMAN2 (@ImTanujSingh) April 6, 2024
- Two of the Great Captains Ever! 🙌 pic.twitter.com/C5NKirr4JF
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। তিন ম্যাচ শেষে মুম্বইয়ের খাতায় ০ পয়েন্ট। আইপিএলের পয়েন্ট টেবলেও সবার নীচে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে মুম্বই দলে যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব। তিন মাসের বেশি মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর।
এদিকে শেষ ম্যাচে কেকেআরের কাছে হারতে হয়েছে দিল্লি দলকে। এই ম্যাচে দিল্লির কাছেও জয়ে ফেরার লড়াই।












Click it and Unblock the Notifications