IPL 2024: রাঁচির গেইলের বাবার সঙ্গে দেখা শুভমান গিলের, আইপিএলে ঋদ্ধিকে চাপে ফেলবেন রবিন মিঞ্জ?

IPL 2024: হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্স অধিনায়ক থাকার সময় সবচেয়ে বেশি আস্থা দেখিয়েছেন ঋদ্ধিমান সাহার প্রতি। ম্যাথু ওয়েড দলে থাকা সত্ত্বেও। কিন্তু এবার কি সেই ধারা বদলাবে?

ঋদ্ধিমান সাহাকে এবার বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন রবিন মিঞ্জ। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে ৩.৬ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স।

IPL 2024: রাঁচির গেইলের বাবার সঙ্গে দেখা শুভমান গিলের

২১ বছরের রবিন এখনও ঝাড়খণ্ড দলের হয়ে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু বেস প্রাইস ২০ লক্ষ টাকা থেকে শুরু করে আইপিএলের মিনি নিলামে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন রবিন। যাঁর মধ্যে মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পান কোচ চঞ্চল ভট্টাচার্য।

ছক্কা মারতে পারদর্শী রবিন। তাঁকে ঝাড়খণ্ডে বলা হয় রাঁচির গেইল। অর্থাৎ ধামাকাদার ব্যাটিং করে থাকেন এই উইকেটকিপার। সুযোগ পেলে তিনি আইপিএলে চমকে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। রবিনই হলেন দেশের প্রথম আদিবাসী ক্রিকেটার, যিনি আইপিএলে কোনও দল পেলেন।

রবিনের যখন বছর দুয়েক বয়স তখন তাঁকে বেত নিয়ে নুড়ি-পাথর মারতে দেখে বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ বুঝেছিলেন, ছেলের ক্রিকেটে আগ্রহ রয়েছে। প্রথমে কাঠ কেটে ব্যাট বানিয়ে, বাজার থেকে বল কিনে এনে দেন। সেই শুরু। সনেট ক্লাবে খেলেছেন। স্থানীয় অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টেও নজর কাড়েন মিঞ্জ।

শুভমান গিলের অধিনায়কত্বে মিঞ্জ কতটা সুযোগ পান তা বলবে সময়। তবে রবিনের বাবার সঙ্গে রাঁচি বিমানবন্দরে দেখা হয়ে গেল শুভমানের। প্রাক্তন সেনাকর্মী ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ বর্তমানে রাঁচি বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।

ভারত-ইংল্যান্ড টেস্ট শেষের পর বিমানবন্দরে গিলের সঙ্গে সাক্ষাৎ হয় ফ্রান্সিসের। সিরিজ জেতার জন্য গিলকে অভিনন্দন জানান। গুজরাত টাইটান্সের সাফল্য কামনা করে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শুভমান ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রান্সিসের সঙ্গে ছবি শেয়ার করে রবিনের উদ্দেশে লিখেছেন, "তোমার সফর ও কঠোর পরিশ্রম অনুপ্রেরণা দেওয়ার মতো। আইপিএলের আসরে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছি।" টাইটান্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও একটি বিশেষ ভিডিও শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, মহেন্দ্র সিং কথা দিয়েছিলেন যদি এবারের মিনি নিলামে কেউ রবিনকে না নেয় তবে চেন্নাই সুপার কিংস নেবে। মিঞ্জের নাম আসার সঙ্গে সঙ্গেই নেওয়ার আগ্রহ দেখিয়েছিল সিএসকে। পরে যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও চমকপ্রদ দর দিয়ে তাঁকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। ঋদ্ধিকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ওপেন করিয়ে, ব্যাটার হিসেবেও মিঞ্জকে খেলানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+