Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: অরেঞ্জ ক্যাপ জেতা মানেই আইপিএল জয় নয়, কোহলিকে তীব্র কটাক্ষ ধোনির প্রাক্তন সতীর্থের

এবারের আইপিএলে বিতর্ক থেকে বহু মাইল দূরে থেকেছেন বিরাট কোহলি। ২০২৩ সালে যেভাবে গৌতম গম্ভীর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। অতীত থেকে শিক্ষা নিয়েছেন কোহলি। এবার তিনি বিতর্কে না জড়ালেও বিতর্ক তাঁকে স্পর্শ করলই তাও আইপিএলের শেষ লগ্নে এসে। সৌজন্যে সিএসকে তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু।

কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু ম্যাচ-পরবর্তী উত্সব চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইকন বিরাট কোহলিকে ফের একবার কটাক্ষ করলেন। কয়েকদিন আগেই আরসিবির বিদায়ের পরই বিরাট প্রসঙ্গে মুখ খুলেছিলেন সিএসকে দলের প্রাক্তনী।

Ambati Rayudu

সিএসকে দলের প্রাক্তনী বিশ্বাস করেন যে অরেঞ্জ ক্যাপ জয়ের মাধ্যমে বিরাট কোহলির মতো ব্যক্তিগত অবদানের পরিবর্তে, সম্মিলিত প্রচেষ্টাই শিরোপা জয় করার চেষ্টা করা উচিৎ।

কেকেআরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রায়ডু কোহলিকে কটাক্ষ করে বলেন, নারিন, রাসেল এবং স্টার্কের দৃঢ়চেতা মনোভাবের জন্য এবং দলের জয়ে তাদের অবদান রাখার জন্য কেকেআর দলকে অভিনন্দন। এভাবেই একটি দল আইপিএল জেতে। আমরা বছরের পর বছর ধরে এটি দেখেছি। একটি অরেঞ্জ ক্যাপ আপনাকে আইপিএল জিতিয়ে দেবে না। দলের প্রত্যেকের অবদান থাকলেই চ্যাম্পিয়ন হওয়া যাবে।',

প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, টবিরাট কোহলি দলে একজন দৃঢ়চেতা এবং একজন কিংবদন্তি। তিনি এত উচ্চ মান নির্ধারণ করেন যা তাঁকে অনুকরণ করার জন্য তরুণদের উপর চাপ সৃষ্টি করে। তাই, বিরাটকে তাঁর মান কিছুটা কমাতে হবে যাতে তরুণরা ভালো অবস্থায় থাকতে পারে ড্রেসিংরুমে।'

এর আগে কটাক্ষের সুরেই রায়ডু বলেছিলেন, 'বছরের পর বছর, যে আরসিবি সমর্থকরা দলটাকে সমর্থন করে যাচ্ছেন, আমার মন তাঁদের জন্য কাঁদে। ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার আগে দলের স্বার্থের কথা ভাবলে আরসিবি একাধিক ট্রফি জিতত। আরসিবি ম্যানেজমেন্টকে এমন খেলোয়াড়দের আনতে বাধ্য করুন, যাঁরা দলের স্বার্থ আগে দেখবে। এবছরের শেষের মেগা নিলাম থেকেই সেটা শুরু করতে পারেন।

সদ্য সমাপ্ত সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ জয়ী হলেন বিরাট কোহলি। এবারের আইপিএলে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি। এবার আইপিএলে ৭৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে। ট্রফি ও ১০ লক্ষ টাকা পেলেন। তাঁর হয়ে পুরস্কার নেন শ্রেয়স আইয়ার।

রবিবার মেগা ফাইনালে না খেলেও রেকর্ড গড়লেন কিং, প্রথম ভারতীয় হিসাবে একটি অনন্য নজির গড়লেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে দ্বিতীয়বার অরেঞ্জ ক্যাপের মালিক হলেন কোহলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+