IPL 2024: মাহির মহানুভবতা, ব্যাট হাতেই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা দেখালেন ধোনি, ক্যাপ্টেন কুলের কীর্তি ভাইরাল
অনেকেই সাফল্যের শীর্ষে পৌঁছে নিজের অতীতকে ভুলে যান। কিন্তু মহেন্দ্র সিং ধোনি বোধহয় সবক্ষেত্রেই ব্যতিক্রম।ছোটবেলার বন্ধুর প্রতি ফের একবার মহানুভবতা দেখালেন মাহি। জীবনে সাফল্য-খ্যাতি-অর্থ যতই আসুক, প্রথম জীবনের দিনগুলি যে তিনি ভোলেননি তার আরও একবার প্রমাণ দিলেন এমএসডি।
নিজের ক্রিকেট কেরিয়ারে প্রচুর সংস্থার স্টিকার নিজের ব্যাটে লাগিয়েছেন ধোনি। স্পনসর ও বিজ্ঞাপন থেকে এখনও তাঁর আয়ের একটা বড় অংশ আসে।স্পনসরের নাম নিজের ব্যাটে লাগিয়ে প্রচারের জন্য সেই ব্যাটার বিপুল অঙ্কের টাকাও পান। কিন্তু কেরিয়ারের শেষ লগ্নে এসে মাহি আরও একবার সবার মন জিতে নিলেন। নামী-দামী কোম্পানিের কোনও লোগো নয়, ধোনির ব্যাটে দেখা গেল ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার।

মাহির প্রথম স্পোর্টস স্পন্সরশিপ পাইয়ে দেওয়া পরমজিৎ সিংকে তাঁর বন্ধু ধোনি এমন একটি উপহার দিলেন, তা হয়তো তাঁর বন্ধুও কখনও ভাবেননি। ধোনির বায়োপিকেও সেই বন্ধুর কথা তুলে ধরা হয়েছে। ছেলেবেলার বন্ধুর দোকানের লোগোই দেখা গেল ধোনির ব্যাটে।
আইপিএল ২০২৪ এর আগে অনুশীলন করার সময় তিনি যে ব্যাটে অনুশীলন করছিলেন তাতে ছিল প্রাইম স্পোর্টসের লোগো লাগানো ছিল। নেটে সিএসকে অধিনায়কের ব্যাট নিয়ে অনুশীলন করতে দেখেই সকলেই বুঝতে পারেন ক্যাপ্টেন কুল তাঁর ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার লাগিয়েছেন ব্যাটে। তা নিয়ে প্রবল চর্চা শুরু হয় নেটমাধ্যমে।
Dhoni has "Prime Sports" sticker on his bat
— Don Cricket 🏏 (@doncricket_) February 7, 2024
Prime Sports is the name of the shop of his childhood friend . pic.twitter.com/RsaGiDLi7a
ভারতীয় দল থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন তিন বছর আগে। বর্তমানে ক্রিকেট আর মাহির সম্পর্ক শুধু হলুদ জার্সিক সুতোয় বাধা। কিন্তু ৪২-র ধোনি কতদিন আইপিএলে খেলবেন সেটা নিয়ে চর্চার অন্ত নেই।
গত মরশুমেই শুনতে পাওয়া যাচ্ছিল যে এটাই ধোনির শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুম হতে চলেছে। তবে ফাইনাল ম্যাচ জেতার পর তিনি ঘোষণা করেন যে আরও একটা মরশুম তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান। কিন্তু, গোটা বিষয়টাই তাঁর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে। কিন্তু ধোনিকে রেখেই এবারও দল সাজিয়েছে সিএসকে।












Click it and Unblock the Notifications