Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: লখনউয়ে ধোনি-ধামাকা! আইপিএলে এলিট লিস্টে এবিডিকে পিছনে ফেলে উত্থান মাহি-র

IPL 2024: ধোনি-ধামাকার অপেক্ষায় ছিল লখনউ। হতাশ করলেন না মাহি। লখনউয়ের একানা স্টেডিয়ামে ঝোড়ো ইনিংস খেলে তিনি পিছনে ফেলে দিলেন এবি ডি ভিলিয়ার্সকে।

আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ষষ্ঠ স্থান এবং ভারতীয়দের মধ্যে পঞ্চম স্থানটি এদিন সুরক্ষিত করলেন মহেন্দ্র সিং ধোনি।

IPL 2024 -

চেন্নাই সুপার কিংস ইনিংসের ১৭.৫ ওভারে মঈন আলিকে রবি বিষ্ণোই ফেরানোর পর মাঠে নামেন ধোনি। প্রথম বলেই ১ রান নেন। পরের ওভারের শুরুতে মহসীন খান দুটি ওয়াইড করে বসেন। এরপর প্রথম বলটিতেই ধোনি চার মারেন, তার পরের বলেই ছয়।

২০তম ওভারটি করতে যান যশ ঠাকুর। তৃতীয় বলেই ছক্কা হাঁকান ধোনি। চতুর্থ বলে চার, পঞ্চম বলে ২ ও ষষ্ঠ বলটিতে চার মারেন মাহি। ফলে ৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। মেরেছেন তিনটি চার ও ২টি ছয়। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ৪০ বলে ৫৭ রানে। সিএসকে তোলে ৬ উইকেটে ১৭৬।

এদিন ২৫৭তম আইপিএল ম্যাচ খেলছেন ধোনি। ২২৩টি ইনিংসের পর তাঁর রান দাঁড়াল ৫১৬৯। ২৪টি অর্ধশতরান রয়েছে। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ধোনি ছয়ে উঠে এলেন এবি ডি ভিলিয়ার্সকে সাতে নামিয়ে। ১৮৪ ম্যাচে ১৭০ ইনিংসে আইপিএলে এবিডির মোট রান ৫১৬২।

আইপিএলে ধোনি এখন ২৫০তম ছক্কা থেকে তিন কদম দূরে। চার মেরেছেন ৩৫৬টি। আইপিএলে সর্বাধিক রান রয়েছে বিরাট কোহলির। ২৪৪ ম্যাচে ২৩৬ ইনিংসে কোহলি ৭৬২৪ রান করেছেন আইপিএলে। এর পরেই শিখর ধাওয়ান (২২২ ম্যাচে ২২১ ইনিংসে ৬৭৬৯)।

ডেভিড ওয়ার্নার ১৮২টি ম্যাচে ৬৫৬৩ রান করেছেন আইপিএলে। রোহিত শর্মা ২৫০ ম্যাচে ২৪৫ ইনিংসে করেছেন ৬৫০৮ রান। সুরেশ রায়না ২০৫ ম্যাচে ২০০ ইনিংসে ৫৫২৮ রান করেছেন। রায়নার পরেই আপাতত নিজের জায়গা সুরক্ষিত করলেন ধোনি।

২০০৮ সালের আইপিএলে ধোনি করেছিলেন ১৬ ম্যাচে ৪১৪ রান। ২০০৯ সালে ১৪ ম্যাচে ৩৩২, ২০১০ সালে ১৩ ম্যাচে ২৮৭, ২০১১ সালে ১৬ ম্যাচে ৩৯২, ২০১২ সালে ১৯ ম্যাচে ৩৫৮, ২০১৩ সালে ১৮ ম্যাচে ৪৬১, ২০১৪ সালে ১৬ ম্যাচে ৩৭১, ২০১৫ সালে ১৭ ম্যাচে ৩৭২, ২০১৬ সালে ১৪ ম্যাচে ২৮৪, ২০১৭ সালে ১৬ ম্যাচে ২৯০, ২০১৮ সালে ১৬ ম্যাচে ৪৫৫, ২০১৯ সালে ১৫ ম্যাচে ৪১৬, ২০২০ সালে ১৪ ম্যাচে ২০০, ২০২১ সালে ১৬ ম্যাচে ১১৪, ২০২২ সালে ১৪ ম্যাচে ২৩২, ২০২৩ সালে ১৬ ম্যাচে ১০৪ রান করেন। এবারের আইপিএলে ৭ ম্যাচে ৫ ইনিংসে ৮৭ রান করেছেন, স্ট্রাইক রেট ২৫৫.৮৮, যা এখনও অবধি যে কোনও মরশুমে ধোনির সেরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+