IPL 2024, GT vs PBKS Updates: স্মরণীয় ইনিংস শশাঙ্কের, ঘরের মাঠে পাঞ্জাবের কাছে পরাস্ত গুজরাত টাইটান্স

IPL 2024, GT vs PBKS Updates: আইপিএলের ১৭তম ম্যাচে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

শুভমান গিলের গুজরাত তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে। শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার সাতে রয়েছে। এই দুই দলের দ্বৈরথের যাবতীয় তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  GT vs PBKS Updates

Apr 04, 2024, 11:23 pm IST

শশাঙ্কের দাপটে পাঞ্জাবের জয়

আইপিএলের ম্যাচে গুজরাত টাইটান্স হারল পাঞ্জাব কিংসের কাছে। শিখর ধাওয়ানের দল জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১ বল বাকি থাকতেই। ছয়ে নামা শশাঙ্ক সিং ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৬১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে আশুতোষ শর্মা তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। ১২.২ ওভারে ১১১ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দারুণ লড়াই চালাল শিখর ধাওয়ানের দল। ধাওয়ান অবশ্য উমেশ যাদবের বলে ১ রানে আউট হন। জনি বেয়ারস্টো ২২, প্রভসিমরণ সিং ২৪ বলে ৩৫, স্যাম কারান ৫, সিকান্দর রাজা ১৫, জিতেশ শর্মা ১৬ রান করেন। হরপ্রীত ব্রার ১ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারটি দর্শন নালকন্ডেকে দিয়ে করান শুভমান। তবে এই পদক্ষেপ কাজে আসেনি। নালকন্ডে ৫ বলে ৬ রান দেন, ১টি উইকেট পেয়েছেন। নূর আহমেদ নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, রশিদ খান, মোহিত শর্মা। উমেশের ফিল্ডিংও ভোগাল গুজরাতকে। পয়েন্ট তালিকায় পাঁচে চলে এলো পাঞ্জাব কিংস, ছয়ে গুজরাত টাইটান্স।
Apr 04, 2024, 9:14 pm IST

পাঞ্জাবের চাই ২০০

পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যমাত্রা রাখল গুজরাত টাইটান্স। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। গুজরাত টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছে। চলতি আইপিএলে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের মালিক হলেন শুভমান গিল, পিছনে ফেলে দিলেন সুনীল নারিনের ৮৫ রানের নজির। টাইটান্স অধিনায়ক গিল ৪৮ বলে ৮৯ রানে অপরাজিত রইলেন। ৮ বলে অপরাজিত ২৩ রান রাহুল তেওয়াটিয়ার। ঋদ্ধিমান সাহা ১৩ বলে ১১, কেন উইলিয়ামসন ২২ বলে ২৬, সাই সুদর্শন ১৯ বলে ৩৩ ও বিজয় শঙ্কর ১০ বলে ৮ রান করেন। কাগিসো রাবাডা ২টি, হরপ্রীত ব্রার ও হর্ষল প্যাটেল ১টি করে উইকেট নিয়েছেন।
Apr 04, 2024, 7:08 pm IST

দুই দলে কারা?

গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, আজমাতুল্লাহ ওমরজাই, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, দর্শন নালকণ্ডে। ইমপ্যাক্ট প্লেয়ার- বিআর শরৎ, মোহিত শর্মা, সন্দীপ ওয়ারিয়র, অভিনব মনোহর, মানব সুতার। পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), প্রভসিমরণ সিং, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, সিকান্দর রাজা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট প্লেয়ার- তনয় ত্যাগরাজন, নাথান এলিস, আশুতোষ শর্মা, রাহুল শর্মা, বিদ্ব্যর্থ কাভেরাপ্পা।
Apr 04, 2024, 7:05 pm IST

চোট সমস্যায় গুজরাত টাইটান্স

চোটের কারণে ডেভিড মিলারকে পাচ্ছে না গুজরাত টাইটান্স। কেন উইলিয়ামসন একাদশে এলেন। টস জিতলে তিনি বোলিং নিতেন বলে জানালেন টাইটান্স অধিনায়ক শুভমান গিল। দল যেভাবে খেলছে তাতে সন্তুষ্ট শুভমান।
Apr 04, 2024, 7:01 pm IST

টস জিতে ফিল্ডিং পাঞ্জাবের

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত। ধাওয়ান বলেন, উইকেট ভালোই। চরিত্রগত তেমন বদল হবে না বলেই মনে হচ্ছে। দলের খেলায় ১০ শতাংশ উন্নতি প্রত্যাশা করছেন গব্বর। লিয়াম লিভিংস্টোন চোট থাকায় খেলছেন না, দলে এলেন সিকান্দর রাজা।
Apr 04, 2024, 6:57 pm IST

টাইটান্স বনাম কিংস

আইপিএলে আজ গুজরাত টাইটান্সের সামনে পাঞ্জাব কিংস। আইপিএলে দুই দলের দ্বৈরথ হয়েছে তিনটি। দুটিতে জিতেছে গুজরাত টাইটান্স, একটিতে পাঞ্জাব কিংস। সর্বশেষ সাক্ষাতে গুজরাত টাইটান্স গত বছর মোহালিতে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল ৬ উইকেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+