IPL Hat-tricks: যুবরাজের কীর্তি আজও অক্ষত! আইপিএলে হ্যাটট্রিক রয়েছে রোহিত-সহ কাদের?
IPL Hat-tricks: আইপিএলে একাধিক তারকা বোলার যেমন হ্যাটট্রিক করেছেন, তেমনই ব্যাটাররাও বল করতে গিয়ে পরপর তিন বলে তিন উইকেট তুলে চমকে দিয়েছেন।
কারও রয়েছে একাধিক হ্যাটট্রিক। তবে একই সংস্করণে জোড়া হ্যাটট্রিকের যে নজিরটি যুবরাজ সিং গড়েছিলেন তা আজও অক্ষত।

২০০৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাবে থাকাকালীন যুবরাজ সিং ২ বার হ্যাটট্রিক করেছিলেন। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, তারপর ডেকান চার্জার্সের বিরুদ্ধে। যুবি ছাড়া আর কেউ একই আইপিএলে হ্যাটট্রিক করতে পারেননি।
আইপিএল শুরু হয় ২০০৮ সালে। সেবারই প্রথম হ্যাটট্রিকটি করেন লক্ষ্মীপতি বালাজি। তখন তিনি চেন্নাই সুপার কিংসে। রান তাড়া করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বালাজি হ্যাটট্রিক করেন ইরফান পাঠান, পীযূষ চাওলা ও আরপি সিংয়ের উইকেট তুলে নিয়ে।
আইপিএলে সবচেয়ে বেশি তিনটি হ্যাটট্রিক রয়েছে অমিত মিশ্রর। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২০০৮ সালে তিনি হ্যাটট্রিক করেন পাঞ্জাবের বিরুদ্ধে। ২০১১ সালে ডেকান চার্জার্সের হয়ে খেলতে নেমে সেই পাঞ্জাবের বিরুদ্ধেই হ্যাটট্রিক করেন তিনি। ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেন অমিত।
২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মাখায়া এনতিনি। ২০০৯ সালে ডেকান চার্জার্সে থাকাকালীন রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ৬ রান খরচ করে পেয়েছিলেন ৪ উইকেট।
২০১০ সালের আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন প্রবীণ কুমার। ২০১২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে অজিত চান্ডিলা হ্যাটট্রিক করেছিলেন পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধেষ জেসি রাইডার, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রবিন উথাপ্পা তাঁর তিন শিকার ছিলেন।
২০১৩ সালে কেকেআরের সুনীল নারিন হ্যাটট্রিক করেছিলেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের প্রবীণ তাম্বে কেকেআরের বিরুদ্ধে হ্য়াটট্রিক করেন। ওই বছরই সানরাইজার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসন।
২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে পাঞ্জাবের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন অক্ষর প্যাটেল। ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের স্যামুয়েল বদ্রি হ্যাটট্রিক করেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ওই বছরই গুজরাত লায়ন্সের অ্যান্ড্রু টাই রাইজিং পুনে সুপার জায়ান্টের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।
২০১৭ সালের আইপিএলে পুনের জার্সিতে হ্যাটট্রিক করেন জয়দেব উনাদকাট। ২০১৯ সালে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে হ্যাটট্রিক স্যাম কারানের। সেবারই আরসিবির বিরুদ্ধে হ্যাটট্রিক করেন শ্রেয়স গোপাল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও মার্কাস স্টইনিসকে আউট করেন।
২০২১ সালের আইপিএলে আরসিবির হর্ষল প্যাটেল হ্যাটট্রিক করেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালসের জার্সিতে যুজবেন্দ্র চাহাল কেকেআরের বিরুদ্ধে আইপিএল হ্যাটট্রিক করেছেন। আইপিএলে সর্বশেষ হ্যাটট্রিকটি রশিদ খানের। গুজরাত টাইটান্সের হয়ে তিনি কেকেআরের বিরুদ্ধে গত বছর হ্যাটট্রিক করেন।












Click it and Unblock the Notifications