IPL 2024: হায়দরাবাদকে হেলায় হারাল কেকেআর, ট্রফি থেকে এক কদম দূরে নাইটরা
আইপিএল ফাইনালে কেকেআর। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিল নাইটরা। শ্রেয়সরা জিতলেন ৮ উইকেটে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। লক্ষ্য ছিল বড় রান তুলে কেকেআরকে চাপে রাখা। কিন্তু কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে সুপার ফ্লপ হায়দরাবাদের ব্যাটিং। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে বোল্ড করেন স্টার্ক।হেড হলেন হায়দরাবাদ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। সেই হেডকে ফিরিয়ে নাইট শিবিরে বড় স্বস্তি দিলেন স্টার্ক।

পাওয়ার প্লে-তেই ৪টে উইকেট পড়ে যাওয়ায় শুরু থেকেই চাপে পড়ে যায় হায়দরাবাদ। তার পরে ক্লাসেন, রাহুল ত্রিপাঠিরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেননি। এরপর রাহুল ত্রিপাঠী এবং ক্লাসেন কিছুটা চেষ্টা করলেন। ২১ বলে ৩২ রান করার পর বরুণের বলে ফিরলেন ক্লাসেন। ৩৫ বলে ৫৫ রান করার পর রাসেল রান আউট করলেন রাহুলকে। এরপর কোনও ব্যাটারই সেভাবে রান করতে পারলেন না।
শেষ দিকে নেমে প্যাট কামিন্স ২৪ বলে ৩০ রান করলেন। ১৯.৩ ওভারে ১৫৯ রানেই সমাপ্ত হায়দরাবাদের ইনিংস।এ দিন ৪ ওভার বল ররে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট নেন স্টার্ক। আইপিএলের শুরুতে সেইভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না কেকেআরের তারকা বোলারকে। ফলে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু বড় প্লেয়াররা যে বড় মঞ্চেই জ্বলে উঠেন তার প্রমাণ আরও একবার দিলেন স্টার্ক। বরুণ ২টি, বৈভব, হর্ষিত, নারিন,রাসেল একটি করে উইকেট নিলেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবেই করে কেকেআর। সল্ট না থাকায় এই মরশুমে প্রথমবার নারিনের সঙ্গী হন গুরবাজ। অল্প রান তুললেই জয় নিশ্চিত। কিন্তু প্যাট কামিন্সদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু নাইট ওপেনরারা।
ওপেনিং জুটিতে উঠল ৪৪ রান। ১৪ বলে ২৩ রান করে (দুটি করে চার ছক্কা সহযোগে) আউট হলেন গুরবাজ। নারিনও খবু বড় রান পেলেন না। ৪টি চারের সাহায্যে ১৬ বলে ২১ রান করে আউট হলেন নারিন। এরপর ভেঙ্কটেশ ও শ্রেয়স জুটি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। আজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই ফ্লপ হায়দরাবাদ।
শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নাইটরা। ভেঙ্কটেশ ২৮ বলে ৫১ এবং শ্রেয়স ২৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। দুই জনেই পাঁচটি করে চার এবং চারটি ছক্কা মারেন। ট্রফি থেকে এক কদম দূরে শাহরুখের দল। এই নিয়ে চার বার ফাইনালে পৌঁছালো কেকেআর। আগামী ২৬ মে চিপকে ফাইনাল খেলবে কলকাতা। হায়দরাবাদের সামনে আরও একটা সুযোগ রয়েছে, কারণ তারা কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পাবে আরসিবি বনাম রাজস্থানের বিজয়ীর সঙ্গে।












Click it and Unblock the Notifications