IPL 2024: বিরাট-রজতের অর্ধশতরান, ২টি করে উইকেট স্বপ্নিল-কর্ণ-গ্রিনের, আরসিবি থামাল সানরাইজার্সের বিজয়রথ
IPL 2024: চলতি আইপিএলে টানা ৬টি ম্যাচে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির দাপটের কাছে নতিস্বীকার করে এবারের আইপিএলে প্রথম হোম ম্যাচ হারল সানরাইজার্স হায়দরাবাদ।
টানা চারটি ম্যাচ জেতা অরেঞ্জ আর্মি আজ সব বিভাগে পর্যুদস্ত হয়ে পরাজয়ের সম্মুখীন হলো। ব্যাটে বিরাট কোহলি ও রজত পাটীদার, বোলিংয়ে স্বপ্নিল সিং, ক্যামেরন গ্রিন ও কর্ণ শর্মা আরসিবির জয়ে অবদান রাখলেন।

টস জিতে ব্যাট করতে নেমে আরসিবি ৭ উইকেটে ২০৬ রান তুলেছিল। বিরাট কোহলি ৪৩ বলে ৫১, রজত পাটীদার ২০ বলে ৫০ রান করেন। ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। অধিনায়ক ফাফ দু প্লেসি ১২ বলে ২৫, উইল জ্যাকস ৬, মহীপাল লোমরর ৭, দীনেশ কার্তিক ১১ ও স্বপ্নিল সিং ১২ রান করেন।
চার ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন জয়দেব উনাদকাট। টি নটরাজন ২টি, প্যাট কামিন্স ও ময়াঙ্ক মার্কণ্ডে একটি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৯.১ ওভারে ৮৫ রানে পড়ে গিয়েছিল ছয় উইকেট। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ করেন। যদিও বাকিরা ব্যর্থ। ট্রাভিস হেড ১, এইডেন মার্করাম ৭, নীতীশ কুমার রেড্ডি ১৩, হেইনরিখ ক্লাসেন ৭, আবদুল সামাদ ১০ রান করেন। ১২৪ রানে সপ্তম ও ১৪১ রানে পড়ে অষ্টম উইকেট।
প্যাট কামিন্স ১৫ বলে ৩১ রান করেন। ভুবনেশ্বর কুমারের সংগ্রহ ১৩ বলে ১৩। সানরাইজার্স শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। ৩৭ বলে ৪০ রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। জয়দেব উনাদকাট ১০ বলে ৮ রানে অপরাজিত থাকেন। স্বপ্নিল সিং ৩ ওভারে ৪০, কর্ণ শর্মা ৪ ওভারে ২৯ ও ক্যামেরন গ্রিন ২ ওভারে ১২ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
উইল জ্যাকস ২ ওভারে ২৩ রান দিয়ে ও যশ দয়াল ৩ ওভারে ১৮ রান খরচ করে নেন একটি করে উইকেট। মহম্মদ সিরাজ নিজের ঘরের মাঠে ৪ ওভারে ২০ রান দেন, উইকেট পাননি। লকি ফার্গুসন ২ ওভারে ২৮ রান দিলেও উইকেট ঝুলিতে পুরতে পারেননি। ৩৫ রানে জয়ের পরেও লাস্ট বয়ের তকমা ঘুচল না আরসিবির।
৯ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৭২১ আরসিবির। ৮ ম্যাচে ৪ পয়েন্ট পাঞ্জাব কিংসের, তারা রয়েছে নয়ে, নেট রান রেট মাইনাস (-) ০.২৯২। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে রইল সানরাইজার্স। টপকাতে পারল না কেকেআরকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications