IPL 2024: শেষ ওভারে থ্রিলার, হায়দরাবাদের বিরুদ্ধে নাটকীয় জয় নাইটদের
আইপিএলের প্রথম ম্যাচেই দুরন্ত জয় কেকেআরের। হায়দরাবাদকে নাইটরা হারাল ৪ রানে। খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করলেন হর্ষিত রানা।
টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। যদিও ওপেনিং নিয়ে পরীক্ষা-নীরীক্ষা বজায় থাকল ২০২৪ সালের আইপিএলের প্রথম ম্যাচেও। তবে সেটা ফ্লপ হল। ওপেনার নারিন রানআউট হয়ে গেলেন দুই রানে। তারপর একে একে ফিরলেন ভেঙ্কটেশ সাত, শ্রেয়স আইয়ার ০, নীতিশ ৯ রানে আউট হলেন।

সল্ট এবং রমনদীপ আউট হওয়ার পরই ইডেনে শুরু রাসেল রিঙ্কর জমজমাট শো। ২০ বলেই ৫০ রান করলেন রাসেল। হায়দরাবাদ বোলারদের কার্যত দিশেহারা করে দিলেন ক্যারিবিয়ান তারকা।
শেষ পর্যন্ত ২৫ বলে ৬৪ রান করেন রাসেল। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং সাতটি ছক্কা।ক্রিকেটজনতার ফোকাস অবশ্য কেড়ে নিয়ে গেলেন আন্দ্রে রাসেল। গত দুই মরশুমে ছন্দে ছিলেন না। কিন্তু আজ ইডেনের বাইশ গজে ফের দেখা গেলো ভিন্টেজ রাসেল'কে। রাসেলের সঙ্গী হলেন। ১৫ বলে ২৩ রান করলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলল কেকেআর।
সানরাইজার্সের হয়ে এই ম্যাচে তিন উইকেট নিলেন টি নটরাজন, দুটি উইকেট নিলেন মায়াঙ্ক মার্কান্ডে। দলের সবথেকে দামি বোলার তথা অধিনায়ক প্যাট কামিন্স একটি উইকেট পান।
বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল হায়দরাবাদের ওপেনিং জুটি। মায়াঙ্কের সঙ্গী হন পরিবর্ত হিসাবে নামা অভিষেক শর্মা। ওপেনিং জুটি ৬২ রান করেন। ৩২ রানে মায়াঙ্ককে আউট করে সানরাইজার্স শিবিরে প্রথম ধাক্কা দিলেন হর্ষিত রানা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও কার্যকরী ভূমিকা নিলেন রাসেল। প্রথমে আউট করলেন অভিষেক শর্মাকে (৩২)।
২০ বলে ২০ রান করার পর সুনীল নারিনের বলে আউট হলেন রাহুল ত্রিপাঠী। মিডল ওর্ডারের ভরসা মার্করামও ফ্লপ হলেন এই ম্যাচে।১৩ বলে ১৮ রান করার পর বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন প্রোটিয়া ব্যাটার।১৫ রানে আব্দুল সামাদকে ফেরালেন সেই রাসেল। কিন্তু কমলা বাহিনীর ব্যাটিংয়ের হাল ধরে রাখেন ক্লাসেন। ২৫ বলে অর্ধশতরান পূরণ করলেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৩ রান করে আউট হলেন। স্টার্ক-বরুণ চক্রবর্তীদের বল হেলায় মাঠের বাইরে পাঠালেন।
১৯ ওভারে এসে জলের মতো রান খরচ করলেন স্টার্ক। ম্যাচ তখনই প্রায় হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। শেষ ওভারে রুদ্বশ্বাস জয় এনে দিলেন হর্ষিত রানা। প্রথমে শাহবাজ আহমেদকে ১৬ রানে এবং দুরন্ত ছন্দে থাকা ক্লাসেনকে ফিরিয়ে নাইটদের ম্যাচে ফেরালেন। শেষ ওভারে ১৩ রান বাকি ছিল হায়দরাবাদের। কিন্তু রানা খরচ করলেন ৮ রান। সঙ্গে দুই উইকেট। নাটকীয় ভাবে ৪ রানে জয় পেল নাইটরা.
কেকেআরের হয়ে রানা ৩টি, রাসেল ২ উইকেট নেন। স্চার্ক ৪ ওভারে ৫৩ রান খরচ করে কোনও উইকেটে পেলেন না। জিতলেও এই ম্যাচে একাধিক ক্যাচ ফস্কালেন নাইট ক্রিকেটাররা। যা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।












Click it and Unblock the Notifications