Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: চালাকি ধরা পড়তেই আইপিএলে অভিনব শাস্তি! জরিমানা মুম্বই ইন্ডিয়ান্সের ২ তারকার

IPL 2024: আইপিএলে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ কিংবা স্লো ওভার রেটের কারণে জরিমানার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার জরিমানা হলো ডাগআউট থেকে চালাকি করতে গিয়ে।

১৮ এপ্রিল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ রানে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের একটি ঘটনার প্রেক্ষিতেই আজ শাস্তির কথা জানাল আইপিএল কর্তৃপক্ষ।

IPL 2024

আইপিএলের তরফে আজ জানানো হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড ও ব্যাটিং কোচ কায়রন পোলার্ড আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় তাঁদের জরিমানা ধার্য করা হয়েছে। আচরণবিধির ২.২০ ধারা লঙ্ঘন করা লেভেল ওয়ান অপরাধ, সে কারণে তাঁদের দুজনেরই ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হয়েছে।

যদিও কী কারণে এই অপরাধ তা বিস্তারিতভাবে জানায়নি আইপিএল। শুধু জানিয়েছে, দুজনেই তাঁদের অপরাধ স্বীকার করে নিয়েছেন ম্যাচ রেফারির কাছে। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, আইপিএলে এই শাস্তিটি অবশ্য অন্য অপরাধগুলির চেয়ে আলাদা ধরনের।

ঘটনা মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের ১৫তম ওভারের। অর্শদীপ সিং ওভারটি করছিলেন। শেষ ডেলিভারিটিতে আম্পায়ার প্রথমে ওয়াইড দেননি। মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা সময় নিয়ে রিভিউ নেয়। সেই সময় আম্পায়ারের কাছে যান পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান।

কারান নিশ্চিত হতে চাইছিলেন যে ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিতে হয় সেই সময় অতিক্রান্ত হয়েছে কিনা। আম্পায়াররাও নিশ্চিত ছিলেন ব্যাটাররা নিজেদের মধ্যে আলোচনা করেই রিভিউ নিয়েছেন। রিভিউতে দেখা যায় বলটি ওয়াইড। এর পরের ডেলিভারিতে চার মারেন সূর্য।

সেইমতো বিষয়টি মিটলেও তা অন্য মাত্রা পায় আইপিএল কর্তৃপক্ষ ফুটেজ চেয়ে পাঠানোয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় যে, ডাগআউট থেকে নির্দেশ আসার পরেই রিভিউ নিয়েছিলেন সূর্যকুমার। সেই সময় ক্রিজে তাঁর সঙ্গী ছিলেন তিলক বর্মা।

নিয়ম অনুযায়ী, রিভিউ নেওয়ার ক্ষেত্রে ব্যাটাররা এবং ফিল্ডিং দলের অধিনায়ক নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন। এমনকী আম্পায়ারের সঙ্গেও সিদ্ধান্তটি নিয়ে কথা বলা যাবে না। ড্রেসিংরুম থেকেও কোনও নির্দেশ পাঠানো যায় না রিভিউ নেওয়ার জন্য। যদিও সেটাই করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

ফুটেজে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড ও ব্যাটার টিম ডেভিড ওয়াইডের জন্য রিভিউ নেওয়ার ইশারা করেছিলেন। প্রথমে তা ধরা না পড়লেও পরবর্তীকালে চালাকি ধরা পড়ে গিয়েছে। ফলে আর্থিক জরিমানা ধার্য করে কড়া শাস্তির পথেই হাঁটল আইপিএল বা বিসিসিআই। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+