IPL 2024: দুই ভাইয়ের দুরন্ত পার্টনারশিপ, ভক্তগীতি গেয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন হার্দিক-ক্রুণাল, দেখুন ভিডিও
ক্রিকেট মাঠে তারকা অলরাউন্ডার হিসাবেই পরিচিত দুই ভাই, হার্দিক পাণ্ডিয়া-ক্রুণাল পাণ্ডিয়া। আইপিএলে ভিন্ন দলে খেললেও দুই ভাইয়ের পারস্পরিক সম্পর্ক বরাবরই মধুর। মাঠে তাঁদের পার্টনারশিপ বর্তমানে খুব একটা দেখা না গেলেও মাঠের বাইরে গান গেয়ে হিট করলেন দুই ভাই।
অধিনাকয়ক হিসাবে গুজরাতকে আইপিএলর চ্যাম্পিয়ন করলেও এবার পুরানো দল মুম্বইতেই ফিরে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। যদিও মুম্বইয়ের অধিনায়ক হিসাবে সূচনা পর্বটা একেবারেই ভালো হয়নি পাণ্ডিয়ার। কিন্তু শেষ ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে লখনউ শিবিরের অন্যতম সেনানী ক্রুণাল এবার শুরু থেকেই দারুণ ছন্দে আছেন।

কিছুদিন আগেই দলের খারাপ সময় চলাকালীন গুজতারের সোমনাথ মন্দিরে পুজো দেন হার্দিক পাণ্ডিয়া। শুধু পুজো দেননি, একইসঙ্গে ভক্তি ভরে দীর্ঘক্ষণ ধরে প্রার্থনাও সারেন। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিতে দেখা গিয়েছিল ধর্মীয় রীতি মেনেই একটি শিবলিঙ্গে পুজো করছেন মুম্বই ইন্ডিয়ান্সের দলনেতা। ভক্তি সহকারে বিভিন্ন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা গিয়েছিল পাণ্ডিয়াকে। দল কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও ঈশ্বরের আর্শীবাদে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে মু্ম্বই।
Hardik & Krunal Pandya singing Hare Krishna song. ⭐ pic.twitter.com/urCAsmp8bi
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 9, 2024
হার্দিক মাঠের মধ্যেই স্টাইলিস্ট বা স্মার্ট হোন না কেন মাঠের বাইরে তাঁক মনেও রয়েছে প্রবল ঈশ্বর ভক্তি, তা তাঁর সাম্প্রতিক দুটি কর্মকাণ্ড থেকেই প্রমাণ করেন। ভক্তমূলক গানেও যে হার্দিক বা ক্রণাল কোনও অংশে কম যান না, তাই ভিডিওতেই স্পষ্ট। নেট মাধ্যমের এই ভিডিওতে তারকা ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications