SRK Meets Pant: আইপিএলে বিরাট শাস্তি দিল্লি ক্যাপিটালসের, পন্থকে দেখেই এ কী করলেন শাহরুখ?
SRK Meets Pant: আইপিএলে বড় শাস্তির মুখে পড়ল দিল্লি ক্যাপিটালস। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক ঋষভ পন্থের জরিমানা হয়েছে। বাদ যাননি তাঁর সতীর্থরাও।
বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হোম ম্যাচ খেলল দিল্লি ক্যাপিটালস। পন্থের দল পর্যুদস্ত হয়েছে ১০৬ রানে। এরপরই সকলকে চমকে দেন কিং খান।

কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ গতকাল ম্যাচ দেখতে হাজির ছিলেন এসিসি-ভিডিসিএ স্টেডিয়ামে। দলের দাপুটে জয়ের সাক্ষী থেকে তিনি যে উৎফুল্ল, হাবেভাবে তা বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষ হতেই ফ্র্যাঞ্চাইজির কয়েকজনের সঙ্গে মাঠে চলে যান শাহরুখ।
মেন্টর গৌতম গম্ভীর, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের জড়িয়ে ধরেন। মিলিত হন ক্রিকেটারদের সঙ্গেও। তাঁদের সঙ্গে কথা বলেন। এ পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎই দেখা যায় শাহরুখ এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ দলের অধিনায়কের দিকে। ম্যাচ হেরে বিধ্বস্ত ঋষভ পন্থ তখন মাঠেই বসে ছিলেন।
Rishabh Pant was immediately getting up after seeing Shah Rukh Khan walking towards him, but SRK insisted him to stay seated but he got up to hug eventually 🥺💜 pic.twitter.com/NEf9hNmHil
— sohom (@AwaaraHoon) April 3, 2024
শাহরুখকে তাঁর দিকে আসতে দেখেই পন্থ উঠে দাঁড়াতে যান। তখন শাহরুখ হাত নেড়ে পন্থকে ইশারা করেন বসে থাকতে। যদিও পন্থ উঠে দাঁড়ান। চলতি আইপিএলেই কামব্যাক হয়েছে পন্থের। দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শাহরুখ ও কেকেআরের কয়েকজন সদস্য। পরে সেই আলাপচারিতায় যোগ দেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার।
— 🎞️ (@mediaa_) April 3, 2024
সবচেয়ে আবেগঘন দৃশ্যটির সাক্ষী সকলে থাকেন যখন শাহরুখ জড়িয়ে ধরেন পন্থকে। আলিঙ্গনের পাশাপাশি তাঁর কপালে স্নেহচুম্বনও দিয়েছেন। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কেকেআর আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে। ৪ ম্যাচের তিনটিতে হেরে দিল্লি ক্যাপিটালস রয়েছে নয়ে।
এদিকে, গতকালের ম্যাচেও স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। সে কারণে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে পন্থের ২৪ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ একাদশে থাকা ক্রিকেটারদেরও জরিমানা হয়েছে। এ ক্ষেত্রে সেই পরিমাণ ৬ লক্ষ বা ম্যাচ ফি-র মধ্য়ে যেটি কম।
কেকেআর টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান তুলেছিল। সুনীল নারিন ৩৯ বলে ৮৫, অঙ্গকৃষ রঘুবংশী ২৭ বলে ৫৪, আন্দ্রে রাসেল ১৯ বলে ৪১, রিঙ্কু সিং ৮ বলে ২৬ রান করেন। জবাবে ঋষভ পন্থের ২৫ বলে ৫৫ ও ট্রিস্টান স্টাবসের ৩২ বলে ৫৪ রানে ভর করে ক্যাপিটালস তোলে ১৭.২ ওভারে ১৬৬। বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন। ম্যাচের সেরা নারিন।












Click it and Unblock the Notifications