IPL 2024 Auction: আইপিএল নিলামে দাপট অস্ট্রেলিয়ার! কোন ক্রিকেটারকে নিল কোন দল?

IPL 2024 Auction: আইপিএলের সপ্তদশ সংস্করণের নিলাম আজ হয়ে গেল দুবাইয়ে। কোকাকোলা অ্যারেনায়। প্রথমে প্যাট কামিন্স ২০ কোটি টাকার মাইলস্টোন টপকে গিয়েছিলেন।

সাড়ে ২০ কোটি টাকায় কামিন্স বিক্রি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় সর্বাধিক দর পেলেন ড্যারিল মিচেল। ভারতীয়দের মধ্যে সর্বাধিক দর হর্ষল প্যাটেলের।

IPL 2024 Auction: আইপিএল নিলামে দাপট অস্ট্রেলিয়ার!

নিলামে অস্ট্রেলিয়ার পেসাররা চমকপ্রদ দর পেলেন। ১১ কোটি টাকার বেশি দর উঠেছে পাঁচজনের। হর্ষল প্যাটেল ১১ কোটি ৭৫ লক্ষ ও আলজারি জোসেফ ১১ কোটি ৫০ লক্ষ টাকা দর পেয়েছেন। অজি পেসার স্পেনসার জনসনের দর উঠেছে ১০ কোটি টাকা। ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকার বিনিময়ে ৩০ বিদেশি-সহ মোট ৭২ জন ক্রিকেটারকে কিনেছে ১০টি দল।

একনজরে দেখে নেওয়া যাক কোন দলে গেলেন কোন ক্রিকেটাররা:

কলকাতা নাইট রাইডার্স: মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লক্ষ), মুজিব উর রহমান (২ কোটি), শেরফান রাদারফোর্ড (১ কোটি ৫০ লক্ষ), গাস অ্যাটকিনসন (১ কোটি), চেতন সাকারিয়া (৫০ লক্ষ), কেএস ভরত (৫০ লক্ষ), মণীশ পাণ্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃষ রঘুবংশী (২০ লক্ষ), রামনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ)।

চেন্নাই সুপার কিংস: ড্যারিল মিচেল (১৪ কোটি), সমীর রিজভী (৮ কোটি ৪০ লক্ষ), শার্দুল ঠাকুর (৪ কোটি), মুস্তাফিজুর রহমান (২ কোটি), রাচিন রবীন্দ্র (১ কোটি ৮০ লক্ষ), অবিনাশ আরাবেল্লী (২০ লক্ষ)।

দিল্লি ক্যাপিটালস: কুমার কুশাগ্র (৭ কোটি ২০ লক্ষ), ঝাই রিচার্ডসন (৫ কোটি), হ্যারি ব্রুক (৪ কোটি), সুমিত কুমার (১ কোটি), শেই হোপ (৭৫ লক্ষ), ট্রিস্টান স্টাবস (৫০ লক্ষ), রসিক দার (২০ লক্ষ), রিকি ভুই (২০ লক্ষ), স্বস্তিক চিকারা (২০ লক্ষ)।

গুজরাত টাইটান্স: স্পেনসার জনসন (১০ কোটি), শাহরুখ খান (৭ কোটি ৪০ লক্ষ), উমেশ যাদব (৫ কোটি ৮০ লক্ষ), রবিন মিঞ্জ (৩ কোটি ৬০ লক্ষ), সুশান্ত মিশ্র (২ কোটি ২০ লক্ষ), কার্তিক ত্যাগী (৬০ লক্ষ), আজমাতুল্লাহ ওমরজাই (৫০ লক্ষ), মানব সুতার (২০ লক্ষ)।

লখনউ সুপার জায়ান্টস: শিবম মাভি (৬ কোটি ৪০ লক্ষ), এম সিদ্ধার্থ (২ কোটি ৪০ লক্ষ), ডেভিড উইলি (২ কোটি), অ্যাশটন টার্নার (১ কোটি), আরশিন কুলকার্নি (২০ লক্ষ), মহম্মদ আরশাদ খান (২০ লক্ষ)।

মুম্বই ইন্ডিয়ান্স: জেরাল্ড কোয়েটজি (৫ কোটি), নুয়ান তুষারা (৪.৮ কোটি), দিলশান মাদুশঙ্কা (৪ কোটি ৬০ লক্ষ), মহম্মদ নবি (১ কোটি ৫০ লক্ষ), শ্রেয়স গোপাল (২০ লক্ষ), অংশুল কম্বোজ (২০ লক্ষ), শিবালিক শর্মা (২০ লক্ষ), নমন ধীর (২০ লক্ষ)

পাঞ্জাব কিংস: হর্ষল প্যাটেল (১১ কোটি ৭৫ লক্ষ), রাইলি রুসো (৮ কোটি), ক্রিস ওকস (৪ কোটি ২০ লক্ষ), আশুতোষ শর্মা (২০ লক্ষ), বিশ্বনাথ প্রতাপ সিং (২০ লক্ষ), শশাঙ্ক সিং (২০ লক্ষ), তনয় ত্যাগরাজন (২০ লক্ষ), প্রিন্স চৌধুরী (২০ লক্ষ)।

রাজস্থান রয়্যালস: রভম্যান পাওয়েল (৭ কোটি ৪০ লক্ষ), শুভম দুবে (৫ কোটি ৮০ লক্ষ), নান্দ্রে বার্গার (৫০ লক্ষ), টম কোহলার-ক্যাডমোর (৪০ লক্ষ), আবিদ মুস্তাক (২০ লক্ষ)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আলজারি জোসেফ (১১ কোটি ৫০ লক্ষ), যশ দয়াল (৫ কোটি), লকি ফার্গুসন (২ কোটি), টম কারান (১ কোটি ৫০ লক্ষ), স্বপ্নিল সিং (২০ লক্ষ), সৌরভ চৌহান (২০ লক্ষ)।

সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লক্ষ), ট্রাভিস হেড (৬ কোটি ৮০ লক্ষ), জয়দেব উনাদকাট (১ কোটি ৬০ লক্ষ), ওয়ানিন্দু হাসারঙ্গা (১ কোটি ৫০ লক্ষ), আকাশ সিং (২০ লক্ষ), যথাবেদ সুব্রহ্মণ্যন (২০ লক্ষ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+