IPL 2023: কোহলির রেকর্ড শতরানে একাধিক নজির, টি ২০ কেরিয়ার নিয়ে ইঙ্গিত দিয়ে সমালোচকদের সপাটে জবাব

বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের মালিক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হায়দরাবাদেই শতরান হাঁকিয়ে তিনি ধরে ফেলেছিলেন ক্রিস গেইলের সর্বাধিক শতরানের রেকর্ড। আজ সপ্তম আইপিএল শতরান হাঁকিয়ে ইউনিভার্স বসকে পিছনে ফেলে নিজের দখলে নিলেন সেই রেকর্ডটি।

২০১৬ সালের আইপিএলে চারটি শতরান-সহ ৯৭৩ রান করেছিলেন, আইপিএলের কোনও সংস্করণে সেটিই সর্বাধিক রানের নজির। যা এত বছর ধরে অক্ষত। ২০১৯ সালে শেষবার আইপিএল সেঞ্চুরি করেছিলেন বিরাট। এবার পরপর দুটি ম্যাচে শতরান।

বিরাট কোহলি

আজ বেঙ্গালুরুতে বৃষ্টি চলছিল। ম্যাচ ভেস্তে গেলে আরসিবিকে ছিটকে যেতে হবে, এমন পরিস্থিতি ছিল। টস হেরে ব্যাট করতে হয় আরসিবিকে। ২০ ওভারে আরসিবি তুলল ৫ উইকেটে ১৯৭। যার মধ্যে বিরাটের একারই ৬১ বলে অপরাজিত ১০১। মেরেছেন ১৩টি চার ও একটি ছয়।

বিরাট শুভমান

একটি ছয় বা কোনও ছয় না মেরে শতরান বিরাট কোহলি ২ বার করলেন। শিখর ধাওয়ান ও শুভমান গিল একবার করে এই নজির গড়েছেন। অর্থাৎ টি ২০-তে যে ছক্কার ফুলঝুরি না ছুটিয়েও শতরান করা যায় তা দেখিয়ে দিলেন এই ব্যাটাররা। ২০২০ সালে শিখর ধাওয়ান ও ২০২২ সালে জস বাটলারের পর বিরাট তৃতীয় ব্যাটার যিনি আইপিএলে পরপর দুটি শতরান করলেন।

বিরাট ফাফ শামি

২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান পাওয়ার পর কোনও ফরম্যাটেই গত বছর পর্যন্ত শতরান আসছিল না কোহলির ব্যাট থেকে। টি ২০ আন্তর্জাতিকে শতরানের খরা মেটানোর পর একদিনের আন্তর্জাতিক ও টেস্টে শতরানের খরা মেটান। এবার আইপিএলেও দুটি শতরান হাঁকালেন। আগামী বছর টি ২০ বিশ্বকাপের ক্ষেত্রে যা তাৎপর্যপূর্ণ।

বিরাট কোহলি

টি ২০ বিশ্বকাপের পর বিরাট দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। ফের দেশের হয়ে তিনি বা রোহিত শর্মা টি ২০ আন্তর্জাতিক খেলবেন কিনা তা স্পষ্ট নয়। তবে কিং কোহলি যেভাবে শতরান হাঁকাচ্ছেন এবং ওপেন করতে নেমে দায়িত্বশীল ইনিংস খেলছেন খোলা মনে, তাতে টি ২০ বিশ্বকাপেও তিনি খেলুন, এমনটাই চাইছেন সকলে।

বিরাট মোহিত

বিরাট এদিন বলেন, অনেকেই আমার টি ২০ কেরিয়ার নীচের দিকে যাচ্ছে বলে মনে করছিলেন। কিন্তু আমি তা মনে না করি না। আমি মনে করি নিজের সেরা খেলাটা খেলতে পারছি। উপভোগ করছি। গ্যাপ খুঁজে বল মারতে পারছি, বড় শটও খেলছি। পরিস্থিতির চাহিদামতো নিজেকে মেলে ধরার গুরুত্বের কথাও উঠে এসেছে বিরাটের কথায়।

বিরাট শামি

দলের হয়ে যেভাবে খেলতে পারছেন তাতে তিনি সন্তুষ্ট ও গৌরবান্বিত বলেও জানিয়েছেন বিরাট। বর্তমানে নিজের খেলাতেও তিনি খুশি। বিরাট যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন প্রশ্নকর্তা ছিলেন রবি শাস্ত্রী। বিরাট বলেন, রবি শাস্ত্রী সব সময় ড্রেসিংরুমে বলেন বর্তমানে থাকতে। যখন বৃষ্টি পড়ছিল তখন তাতে বা অন্য ম্যাচে আমার ফোকাস ছিল না।

বিরাট কোহলি

বিরাট বলেন, সেই সময় আমার ফোকাস ছিল শুধু দলের জন্য আমার কী করণীয় তাতেই। আজকের ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার বিষয়েও আত্মবিশ্বাসী কোহলি। ২০২৬ সালের পর এবারই প্রথম বিরাট আইপিএলে ৬০০-র উপর রান করলেন। ১৪ ম্যাচে ফাফ দু প্লেসি ৭৩০ রান করেছেন। ২টি শতরান ও ৬টি অর্ধশতরানে বিরাটের রান ৬৩৯।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+