Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভমানের গড়া ভিতে ফিনিশ রশিদ-রাহুলের, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক গুজরাত টাইটান্সের

আইপিএলের উদ্বোধনী ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নরা আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেরে ফেলল আইপিএলে জয়ের হ্যাটট্রিক। শুভমান গিল দুরন্ত অর্ধশতরান করলেন। শেষে দুরন্ত ফিনিশিংয়ে ম্যাচ জেতালেন রশিদ খান ও রাহুল তেওয়াটিয়া।

ভালো শুরু গুজরাতের

ভালো শুরু গুজরাতের

জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঝোড়োগতিতে রান তুলতে থাকেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ঋদ্ধি ৩.৫ ওভারে দলের ৩৭ রানের মাথায় আউট হন। ২টি করে চার ও ছয়ের সাহায্যে ১৬ বলে ২৫ রান করে ঋদ্ধিমান। কেন উইলিয়ামসন ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিনে নামা সাই সুদর্শন তিনটি চারের সাহায্যে ১৭ বলে ২২ রান করেন। তাঁকে আউট করেন আইপিএলের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপাণ্ডে। ৯.৩ ওভারে ৯০ রানে আউট হন সুদর্শন।

রান পেলেন না হার্দিক

রান পেলেন না হার্দিক

১২.১ ওভারে হার্দিক পাণ্ডিয়াকে বোল্ড করে দেন রবীন্দ্র জাদেজা। গুজরাত অধিনায়ক ১১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন দলের ১১১ রানের মাথায়। শুভমান গিল ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। তুষার দেশপাণ্ডের বলে তিনি আউট হন ৩৬ বলে ৬৩ রান করে। যদিও ম্যাচের পর তিনি জানান, নিজের আউট হওয়ার ধরনে তিনি নিজেই অসন্তুষ্ট। গিলের ইনিংসে রয়েছে ৬টি চার ও তিনটি ছয়। শুভমান আউট হন ১৫তম ওভারে ১৩৮ রানের মাথায়। ১৮তম ওভারের শেষ বলে বিজয় শঙ্কর (২১ বলে ২৭)-কে আউট করে চেন্নাইকে লড়াইয়ে ফেরান হাঙ্গরগেকর। বিজয় আউট হওয়ার আগের বলে প্রথমবার ওয়াইডের রিভিউ নেন। যদিও তা সফল হয়নি।

রশিদ-রাহুল জেতালেন

গত বছরও গুজরাতের পরিত্রাতা হয়ে ওঠা রশিদ খান ও রাহুল তেওয়াটিয়ার বিপজ্জনক জুটি এদিনও ফের জেতাল হার্দিকদের। পাঁচ উইকেট হারিয়ে চার বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। একটি করে চার ও ছয়ের সাহায্যে ১৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন তেওয়াটিয়া। তিন বলে ১০ রানে অপরাজিত থাকেন রশিদ খান। হাঙ্গরগেকর ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন।

ঋতুরাজ উজ্জ্বল

ঋতুরাজ উজ্জ্বল

এর আগে, টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিল গুজরাত। ঋতুরাজ গায়কোয়াড়ের ৫০ বলে ৯২ রানের দৌলতে চেন্নাই সুপার কিংস তোলে ৭ উইকেটে ১৭৮। মঈন আলি ২৩ রান করেন। ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। রশিদ খান, আলজারি জোসেফ ও মহম্মদ শামি ২টি করে উইকেট নেন।

পরাজয়ে ফ্যাক্টর

পরাজয়ে ফ্যাক্টর

১৫ ওভারের শেষে সিএসকের রান ছিল ৪ উইকেটে ১৩৩। সেই পরিস্থিতিতে দুশো বা তার কাছাকাছি পৌঁছনো উচিত ছিল সিএসকের। মহেন্দ্র সিং ধোনি ম্যাচের পর বলেন, আরও ১৫-২০ রান বেশি হলে ভালো হতো। ডিউ ফ্যাক্টর থাকবে। ফলে মাঝের ওভারগুলিতে আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল বলে মন্তব্য ধোনির। প্রশংসা করেছেন ঋতুরাজের। নো বল করা উচিত নয় বলেও বোলারদের উদ্দেশে বার্তা ধোনির। হার্দিক পাণ্ডিয়াও মেনে নেন, একটা সময় তিনিও আঁচ করেছিলেন চেন্নাই ২০০ রানে পৌঁছতে পারে। কিন্তু কয়েকটি উইকেট দ্রুত তুলে নেওয়ায় সেটা হয়নি। তাঁর ও শুভমানের শটে দল সমস্যায় পড়ে বলেও জানান হার্দিক। ম্যাচের সেরা রশিদ ও রাহুল যেভাবে ফিনিশ করেছেন তাতে খুশি গুজরাত অধিনায়ক।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+