IPL 2023: আকাশ কালো করে বেঙ্গালুরুতে বৃষ্টি! আরসিবি-গুজরাত ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। যদিও ম্যাচটি হবে কিনা বা পুরো ২০ ওভার করে খেলা হবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। কারণ বেঙ্গালুরুর আবহাওয়া।

মুম্বইয়ে চলছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। এই ম্যাচে মুম্বই হেরে গেলে প্লে-অফে যাওয়া সুবিধা হবে আরসিবির। গুজরাতকে হারালেই মিলবে শেষ চারের টিকিট। এমনকী বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও সুবিধা আরসিবির।

বেঙ্গালুরু বৃষ্টি

গতকাল আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে বিকেলের দিক থেকে সন্ধ্যা অবধি কয়েক পশলা বৃষ্টি হয়েছিল বেঙ্গালুরুতে। আজও বেলা ২টোর পর থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। বিকেল সাড়ে তিনটে নাগাদ আকাশ কালো করে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি লাগাতার চললে ম্যাচ ঘিরে অনিশ্চয়তা থাকবে।

বিরাট কোহলি

আর যদি কিছুক্ষণ বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে দেরিতে হলেও ম্যাচ শুরু করা যেতে পারে। বৃষ্টি থামলেই যুদ্ধকালীন তৎপরতায় মাঠ তৈরির কাজ শুরু করে দেবেন মাঠকর্মীরা। তবে ইডেনে যেমন গোটা মাঠ ঢাকার অত্যাধুনিক বন্দোবস্ত রয়েছে ইডেন গার্ডেন্স-সহ কয়েকটি মাঠে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম সেই তালিকায় নেই।

সে কারণেই আউটফিল্ড ভিজে থাকলে ম্যাচ দেরিতে শুরু হতে পারে। এই প্রতিবেদন লেখার সময় পিচ ঢেকে রাখা হয়েছে চিন্নাস্বামীতে। আর ঘণ্টা দুয়েকের মধ্যেই টস হওয়ার নির্ধারিত সময়। যদিও টস দেরিতে হতে পারে বলে জল্পনা রয়েছে। বৃষ্টি থামলে পুরো ম্যাচ করানোরই চেষ্টা হবে। নয়তো ওভার কমানোর পথে হাঁটতে পারেন ম্যাচ অফিসিয়ালরা।

বিরাট কোহলি ফাফ দু প্লেসি

সন্ধ্যা ৭টা নাগাদই ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চিন্তা বাড়াচ্ছে সেটাই। মুম্বই ইন্ডিয়ান্স যদি রান তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় তাহলে শেষ চারে জেতে যে কোনও মূল্যে আরসিবিকে জিততেই হবে। কেন না, সেক্ষেত্রে আরসিবি-গুজরাত টাইটান্স ম্যাচ শুরুর আগেই ১৬ পয়েন্টে পৌঁছে যাবে মুম্বই, আরসিবির রয়েছে ১৪ পয়েন্ট।

বিরাট ফাফ আরসিবি

আরসিবি জিতলে নেট রান রেটে মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে দিতে পারবে। কিন্তু যদি কোনওভাবে আরসিবি-গুজরাত ম্যাচ বৃষ্টির জেরে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে আরসিবি শেষ করবে ১৫ পয়েন্টে। মুম্বই ১৬ পয়েন্টে পৌঁছে যাওয়ায় চতুর্থ দল হিসেবে প্লে-অফে চলে যাবে।

মাঠ শুকাতে বেঙ্গালুরুতে রয়েছে সাব-এয়ার সিস্টেম। কিন্তু তাতে বৃষ্টি থামলেও বেশ কিছুটা সময় লাগে মাঠকে খেলার উপযুক্ত করতে। সে কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে কারণে আরসিবি-ভক্তরা মুম্বইয়ের পরাজয়ের প্রার্থনা শুরু করে দিয়েছেন। মুম্বই ও আরসিবি হেরে গেলে প্লে-অফে চলে যাবে রাজস্থান।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+