পোলার্ডকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, জাদেজাকে রাখল চেন্নাই সুপার কিংস, রাহানেদের নতুন দল খুঁজতে হবে?

আইপিএলের মিনি অকশন হবে ডিসেম্বরের ২৩ তারিখ। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকেই জানিয়ে দিতে হবে তারা কাদের ধরে রাখছে, কাদেরই বা ছেড়ে দিচ্ছে। ইতিমধ্যেই বিসিসিআইয়ের কাছে রিটেনশন লিস্ট জমা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বাকি দলগুলিও একে একে লিস্ট জমা দেওয়ার পথে।

পোলার্ডকে ছাড়ল মুম্বই

পোলার্ডকে ছাড়ল মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্স যে তালিকা জমা দিয়েছে তাতে কায়রন পোলার্ডকে ধরে রাখা হচ্ছে না। রোহিতের অনুপস্থিতিতে পোলার্ডকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারকে ছেড়ে দিয়েই এবার ঘর গোছাবে রোহিত শর্মার দল। মুম্বই ইন্ডিয়ান্স ১০ জন ক্রিকেটারকে ধরে রেখেছে, পাঁচজনকে ছেড়ে দিয়েছে। ফ্যাবিয়ান অ্যালেন, কারয়ন পোলার্ড, টাইমাল মিলস, ময়াঙ্ক মার্কণ্ডে ও হৃতিক শোকিনকে ছেড়ে দেওয়া হয়েছে। কম অর্থে অবশ্য তাঁদের ফের দলে নেওয়ার সুযোগ থাকছে। রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ড্যানিয়েল স্যামস, টিম ডেভিড, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, ট্রিস্টান স্টাবস ও তিলক বর্মাকে রেখে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

চেন্নাইয়ে জাদেজা

চেন্নাইয়ে জাদেজা

চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ইচ্ছাকে মান্যতা দিয়ে ধরে রেখেছে রবীন্দ্র জাদেজাকে। জাড্ডু ফিট হয়ে ডিসেম্বরে বাংলাদেশ সফরেই ভারতীয় দলে কামব্যাক করছেন। ইয়েলো আর্মি ৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে, ছেড়ে দিয়েছে ৪ জনকে। ক্রিস জর্ডন, অ্যাডাম মিলনে, নারায়ন জগদীশান ও মিচেল স্যান্টনারকে ছেড়ে দিয়েছে সিএসকে। রেখে দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মঈন আলি, শিবম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মুকেশ চৌধুরী, ডোয়েইন প্রিটোরিয়াস ও দীপক চাহারকে।

কেকেআর বড় পদক্ষেপের পথে

কেকেআর বড় পদক্ষেপের পথে

সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে চলেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, অজিঙ্ক রাহানে ও শিবম মাভিকে। অ্যালেক্স হেলসের পরিবর্ত হিসেবে ফিঞ্চকে দলে নিয়েছিল কেকেআর। ওপেনার হিসেবে ৫ ম্যাচে মাত্র ৮৬ রান করেন ফিঞ্চ। ১ কোটি টাকা দিয়ে অজিঙ্ক রাহানেকে নিয়ে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। মুম্বই অধিনায়ক রাহানে ৭ ম্যাচে মাত্র ১৩৩ রান করেন, গড় ১৯.৩৩। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ডের হেলস কেকেআর দলে যোগ দিলে নাইট শিবিরে স্বস্তি বাড়বে অনেকটাই। শিবম মাভিকে ৭.২৫ কোটিতে দলে নিয়েছিল কেকেআর। তিনি ২০২২ সালের আইপিএলে ৬ ম্যাচে ৫ উইকেট নেন। বোলিং ইকনমি ছিল ১০.৩২। ২০২১ সালের পারফরম্যান্সের ধারেকাছে পৌঁছাতে না পারায় মাভিকে ছেড়ে লকি ফার্গুসনকে ফেরাতে পারে নাইট শিবির।

দিল্লি ছাড়তে চাইছে শার্দুলকে

দিল্লি ছাড়তে চাইছে শার্দুলকে

দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিতে পারে শার্দুল ঠাকুর, কেএস ভরত, টিম সেইফার্ট, মনদীপ সিং ও অশ্বিন হেব্বারকে। শার্দুল ঠাকুর ভালো মানের অলরাউন্ডার হলেও তাঁর দর বেশি বলেই মনে করছে দিল্লি। সে কারণে তাঁর বিনিময়ে অন্য কোনও দল থেকে কোনও অলরাউন্ডারকে নেওয়ার পরিকল্পনা আছে ক্যাপিটালস ম্যানেজমেন্টের। ঋষভ পন্থ নিজে থাকায় উইকেটকিপার কেএস ভরত ও টিম সেইফার্টের প্রয়োজনীয়তাও সেভাবে নেই। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য যশ ঢুল গত আইপিএলে একটিও ম্যাচ খেলেননি, তবে তাঁকে ছাড়বে না ক্যাপিটালস।

উইলিয়ামসনহীন হায়দরাবাদ?

উইলিয়ামসনহীন হায়দরাবাদ?

সানরাইজার্স হায়দরাবাদ ফের নতুন অধিনায়কের নেতৃত্বে দল নামাতে পারে। সূত্রের খবর, কেন উইলিয়ামসনকে ছেড়ে দিতে পারে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।

আরসিবি থেকে বাদ আকাশ দীপ?

আরসিবি থেকে বাদ আকাশ দীপ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিতে পারে সিদ্ধার্থ কৌল, করণ শর্মা, ডেভিড উইলি ও আকাশ দীপকে। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু'প্লেসি, ওয়ানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ ও রজত পাটীদারকে ধরে রাখার পথে আরসিবি।

লখনউ কাদের ছাড়ছে?

লখনউ কাদের ছাড়ছে?

লখনউ সুপার জায়ান্টস তিনজন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে বলে জল্পনা চলছে। মণীশ পাণ্ডে, অ্যান্ড্রু টাই ও অঙ্কিত রাজপুতের নাম রিটেনশন লিস্টে থাকবে না বলেই খবর। এমনকী মেগা অকশনে ৮.৭৫ কোটিতে কেনা জেসন হোল্ডারকেও ছেড়ে দিয়ে দলে আরও ভারসাম্য আনার চেষ্টা চালাতে পারে টিম ম্যানেজমেন্ট। ১৬ নভেম্বর সব দলের রিটেনশন লিস্ট সামনে আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+