IPL 2023: আইপিএলে পাঞ্জাব-কলকাতা দ্বৈরথে প্রভাব ফেলতে পারে বৃষ্টি, একাদশ কেমন হবে?
আইপিএলে কাল মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের মোট ৩০টি দ্বৈরথে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ২০টিতে। পাঞ্জাবের জয় ১০টি ম্যাচে। এবারের আইপিএলে দুই দলই খেলতে নামছে নতুন অধিনায়কের নেতৃত্বে।

বৃষ্টিতে ব্যাহত অনুশীলন
মোহালিতে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে মাঠে অনুশীলন করতে পারেনি কোনও দলই। ইন্ডোরে অনুশীলনে বাধ্য হন দুই দলের ক্রিকেটাররাই। যদিও চণ্ডীগড় পৌঁছনোর পর গতকাল অনুশীলন করেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের শাকিব আল হাসান ও লিটন দাস আসেননি। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক নীতীশ রানা। তিনি আজ বলেন, আমি চলতি আইপিএলের জন্য মুখিয়ে রয়েছি। আমরা যাঁরা ভারতে ঘরোয়া ক্রিকেট খেলি, চাঁদু স্যর (হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত) যেমন চাইছেন তার সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হয় না।

আত্মবিশ্বাসী নীতীশ
মুম্বই ও বিদর্ভকে রঞ্জি জেতানো কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মূল বিষয় গোটা দলকে শৃঙ্খলার মধ্যে রাখা। নীতীশের কথায়, চাঁদু স্যর যে ছোট ছোট বিষয়গুলি মনে করান তা উপভোগ করছেন বিদেশিরাও। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা অত্যন্ত বড় বিষয়। চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে কেকেআরের ভালো পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী নীতীশ। তিনি বলেন, এমন অনেক বিষয় যা ভেবে রেখেছি তা আমাদের বিরুদ্ধে যেতে পারে, আবার আমাদের পক্ষেও আসতে পারে। ১৪টি ম্যাচের ম্যারাথন লিগ। প্রসেসটা গুরুত্বপূর্ণ।
|
নাইটদের কম্বিনেশন
কলকাতা নাইট রাইডার্সের যা দল তাতে আট নম্বর অবধি ব্যাটার রয়েছেন। যদি প্রথমে ব্যাট করতে হয় সেক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হতে পারে কোনও ব্যাটারকেই। কেকেআর যদি প্রথমে বোলিং করে সেক্ষেত্রে প্রথম একাদশ হতে পারে এরকম- এন জগদীশান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী বা সুযশ শর্মা। নাইটরা প্রথমে বোলিং করলে এন জগদীশানকে উইকেটের পিছনে দাঁড় করানো হতে পারে। মনদীপ সিংকে যদি প্রথম একাদশে রাখা হয় সেক্ষেত্রে রান তাড়া করার ক্ষেত্রে রহমানুল্লাহ গুরবাজ বা ডেভিড উইসেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো যাবে। প্রথমে বোলিং করতে হলেও বোলার বাড়ালে উইসেকে নেওয়া যেতে পারে।

শিখরের পাঞ্জাবের বড় পরীক্ষা
পাঞ্জাব কিংস ময়াঙ্ক আগরওয়ালকে ছেঁটে ফেলেছে। নেতৃত্বে শিখর ধাওয়ান। নজর থাকবে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার স্যাম কারানের দিকে। তবে লিয়াম লিভিংস্টোনকে কালকের ম্যাচে পাবে না পাঞ্জাব কিংস। পাঞ্জাব প্রথমে ব্যাট করলে তিন বিদেশিকে নামাতে পারে। সেক্ষেত্রে দল হতে পারে এরকম- শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকান্দর রাজা, শাহরুখ খান, স্যাম কারান, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং। প্রথমে পাঞ্জাব যদি বোলিং করে সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন নাথান এলিস। তাঁর কিংবা চাহারের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ের সময় ভানুকা রাজাপক্ষতে নিতে পারে। প্রথমে ব্যাটিং গভীরতা বাড়াতে হলে আসতে পারেন রাজ বাওয়া।

বৃষ্টির আশঙ্কা থাকছে
মোহালিতে ২০১৯ সালের পর এই প্রথম আইপিএলের ম্যাচ হচ্ছে। কাল খেলা শুরু বিকেল সাড়ে তিনটে থেকে। মোহালির উইকেট বাউন্স সহায়ক হয়। পেসাররা সুবিধা পেয়ে থাকেন। আজ বৃষ্টি হয়েছে মোহালিতে। ফলে উইকেট ঢাকা ছিল। আর্দ্রভাবও থাকবে উইকেটে। রাতে, এমনকী কাল দুপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে ২০ ওভারের ম্যাচের ওভার সংখ্যা কমার আশঙ্কাও থাকছে।
Hear it from the 𝘔𝘢𝘨𝘪𝘤𝘪𝘢𝘯 himself. 🪄 #SunilNarine #AmiKKR #TATAIPL2023 #reelitfeelit #reelkarofeelkaro pic.twitter.com/AfD4zojJZi
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2023
Net Cam 🎥 ft. Rinku Singh. 🔥@rinkusingh235 #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/Gk6Wluwlv7
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2023
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications