GT vs CSK: আইপিএলে গুজরাত বনাম চেন্নাই ম্য়াচে হতে পারে একাধিক নজির, একনজরে তালিকা
আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ধোনি যদি না খেলেন তাহলে কে অধিনায়কত্ব করবেন তা নিয়েও চর্চা তুঙ্গে। আজকের ম্যাচে একাধিক নজির গড়তে পারেন দুই দলের ক্রিকেটাররাই।

চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের সামনে নজিরের হাতছানি
মহেন্দ্র সিং ধোনির আইপিএলে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করতে দরকার ২২ রান। বিরাট কোহলি (৬৬২৪), শিখর ধাওয়ান (৬২৪৪), ডেভিড ওয়ার্নার (৫৮৮১), রোহিত শর্মা (৫৮৭৯), সুরেশ রায়না (৫৫২৮) ও এবি ডিভিলিয়ার্স (৫১৬২) ইতিমধ্যেই ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। বেন স্টোকস ৮০ ও মঈন আলি ৯০ রান করলে ১ হাজার আইপিএল রানের মাইলফলক ছোঁবেন। ডেভন কনওয়ে ১৪টি চার মারলে টি ২০ ক্রিকেটে ৫০০টি চার মারার নজির গড়বেন ।

গুজরাত টাইটান্সের ব্যাটাররা মাইলফলকের দোরগোড়ায়
গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৩৭ রান করলেই আইপিএলে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলবেন। একই নজির গড়তে শুভমান গিলের প্রয়োজন ১০০ রান। ঋদ্ধিমান সাহা ৭৩ রান করলে আইপিএলে তাঁর আড়াই হাজার রান হবে। রশিদ খানের টি ২০-তে ২ হাজার রান করার জন্য দরকার ৬৮।

বোলিং বিভাগে মাইলস্টোনের সামনে
আইপিএলে শততম উইকেটটি পেতে মহম্মদ শামির প্রয়োজন একটি উইকেট। টি ২০-তে ২০০টি শিকারের জন্য রবীন্দ্র জাদেজার প্রয়োজন ৬ উইকেট। তবে এ জন্য তাঁর ২-৩টি ম্যাচ লাগবে। অম্বাতি রায়ুডু টি ২০-তে ৯৯টি ক্যাচ ধরেছেন। আর একটি ক্যাচ তালুবন্দি করলেই ক্যাচের সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড় সাতটি ছক্কা মারলে আইপিএলে ৫০টি ওভার বাউন্ডারি মারার নজির গড়বেন।

আরও কিছু নজির
মহেন্দ্র সিং ধোনি চারটি চার মারলে আইপিএলে সাড়ে তিনশোটি চার মারার নজির গড়বেন মাহি। রায়ুডুর এই নজির গড়ার জন্য দরকার একটি বাউন্ডারি। হার্দিক পাণ্ডিয়া যদি চারটি বাউন্ডারি মারেন তাহলে আইপিএলে তাঁর চারের সংখ্যা হবে ১৫৯। শিবম দুবে আইপিএলে ৫০টি চার মারা থেকে চার কদম দূরে। একই মাইলফলক স্পর্শে বিজয় শঙ্করেরও সমসংখ্যক বাউন্ডারি প্রয়োজন। চেন্নাই সুপার কিংস একবারও হারাতে পারেনি গুজরাত টাইটান্সকে। আগেরবার দুটি সাক্ষাতেই পরাস্ত হয়েছিল। ফলে গুজরাত যেমন চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক সারতে চাইবে, তেমনই চেন্নাই সুপার কিংস চাইবে প্রথমবার গুজরাতের বিরুদ্ধে জয়ের স্বাদ পেতে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications