IPL 2023: কেকেআরকে জেতানো বরুণের হার্টবিট ২০০! শেষ ওভারের আগে কী কথা নীতীশ-শার্দুলের?

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। হাতে পাঁচ উইকেট নিয়েও ৩০ বলে ৩৮ রান তুলতে পারেনি অরেঞ্জ আর্মি। শেষ ওভারে এইডেন মার্করামের দলের দরকার ছিল ৯ রান। কেকেআর ৫ রানে ম্যাচ জিতে ১০ ম্যাচে ৮ পয়েন্টে পৌঁছেছে।

প্লে-অফে যেতে ১৬ পয়েন্ট দরকার হবে। ফলে নাইটদের বাকি চারটি ম্যাচই মরণ-বাঁচন লড়াই। সুবিধা একটাই, পাঞ্জাব, রাজস্থান ও লখনউয়ের বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ।

কেকেআর বনাম হায়দরাবাদ

আজই হায়দরাবাদ থেকে কলকাতায় ফিরছে কেকেআর। সোমবার পাঞ্জাব কিংস ও বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ। এরপর চেন্নাইয়ে খেলে এসে শেষ ম্যাচ ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। গতকাল নাইটরা জিতেছে মূলত বরুণ চক্রবর্তীর বোলিংয়ের জন্য। সঠিক সময়ে দুটি ব্রেক থ্রু দিয়ে অবদান রেখেছেন শার্দুল ঠাকুর।

বরুণ চক্রবর্তী গুরবাজ

বরুণ শেষ ওভার করার আগে পরিস্থিতি কেমন ছিল তা জানিয়েছেন। তিনি বলেন, আমি একবার ভাবছিলাম নীতীশ রানাকে জিজ্ঞাসা করি, শেষ ওভার করব কিনা। আবার ভাবছিলাম সেটা জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা। প্রথম ওভারে ১২ রান দিয়েছিলাম। তারপরও নীতীশ আমাকে ডেথ ওভারে বোলিং করান। শেষ ওভারের সময় হার্টবিট ২০০-তে পৌঁছেছিল।

শার্দুলের কথায়, নীতীশ শেষ ওভারটি করার জন্য আমাকে ডেকে জিজ্ঞাসা করেন, বরুণকে দিয়ে ওভারটি করানো যায় কিনা। তাঁকে বলি, যদি মনে হয় তা ঠিক তাহলে সেটাই করা উচিত। এরপরই বরুণের হাতে বল দেন নীতীশ। শেষ ওভারে কম রানের পুঁজি নিয়ে বল করা সহজ নয়। বরুণ শেষ ওভারে অন্যতম সেরা বোলিং করেছেন।

বরুণ চক্রবর্তী

১৬তম ওভারে ৪, ১৮তম ওভারে ২ ও শেষ ওভারে মাত্র ২ রান দেন বরুণ। আবদুল সামাদের উইকেটও তুলে নেন। একটু এদিক-ওদিক হলেই বলটি চার বা ছক্কা হতে পারতো। ভালো ক্যাচ ধরেন অনুকূল রায়। বরুণের কথায়, বাউন্ডারির যেদিকটা বড় সেদিকেই যাতে ব্যাটার শট খেলতে বাধ্য হন, সেজন্য পায়ের দিকে বোলিং করেছি।

উইকেট একটা সময় ব্যাটিং সহায়ক হয়ে উঠেছিল। তবে বৃষ্টি নামতেই পরিস্থিতি ব্যাট করার পক্ষে কিছুটা কঠিন হয়ে যায়। শার্দুল ঠাকুর অভিষেক শর্মা ও হেইনরিখ ক্লাসেনকে ফিরিয়েছিলেন সঠিক সময়। ব্রেক থ্রু দিতে তিনি পারদর্শী। শার্দুলের কথায়, ওদের পাওয়ারপ্লে ভালো গিয়েছে। অভিষেক শর্মার উইকেট যখন পাই তখন সানরাইজার্স ভালোই খেলছিল।

শার্দুল বলেন, স্বাভাবিক বোলিং করে আমার লক্ষ্য ছিল রানের গতিতে রাশ টানা। তাতেই ভুল শট খেলে অভিষেক আউট হন। হেইনরিখ ক্লাসেনের ক্ষেত্রেও আমার পরিকল্পনা ছিল তাঁকে বড় শট খেলতে প্রলুব্ধ করা। যাতে তিনিও শট খেলতে গিয়ে উইকেট দেন। চোটের কারণে কয়েকটি ম্যাচে বোলিং করেননি। ফের বোলিংয়েও অবদান রেখে তৃপ্ত শার্দুল।

রিঙ্কু সিং

রিঙ্কু সিং ড্রেসিংরুমে বলেন, আমরা ব্যাটিং ভালো করেছি। নীতীশ ও রাসেলের সঙ্গে পার্টনারশিপ গড়েছি। এরপর বল হাতে সকলেই ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন থেকে বৈভব অরোরা সকলেই। করব, লড়ব, জিতব মন্ত্রে উজ্জীবিত হয়ে বাকি ম্যাচগুলিও ধাপে ধাপে জিততে প্রত্যয়ী নাইট শিবির।

সানরাইজার্স হায়দরারাদ কোচ ব্রায়ান লারা বিশ্বমানের স্পিনার বলে প্রশংসা করেছেন বরুণ ও নারিনের। তাঁর মতে, টুর্নামেন্ট যত এগোবে ততই কার্যকরী হবেন স্পিনাররা। লারা আরও বলেন, পাওয়ারপ্লে-তে কয়েকটি উইকেট পড়ে। মার্করাম-ক্লাসেনের জুটিতে ম্যাচ আমাদের দিকে ঝুঁকেছিল। কিন্তু ভালো ব্য়াটিং উইকেটেও আমরা জিততে পারলাম না।

কলকাতা নাইট রাইডার্স

লারা বলেন, কেকেআর হারায়নি। আমরাই হেরে গেলাম। দলের বোলিং পারফরম্যান্সে খুশি হলেও লারা অসন্তুষ্ট ব্যাটারদের ভূমিকায়। এই ধরনের ম্যাচ কীভাবে জেতাতে হয় সে ব্যাপারে তাঁদের আরও সচেতন থাকার প্রয়োজনীয়তাও উপলব্ধি করছেন। টপ অর্ডারের থেকেও রান প্রত্যাশা করছেন তিনি।

৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন সানরাইজার্স রয়েছে নবম স্থানে। অরেঞ্জ আর্মির কাছেও এখন সব ম্যাচ ডু অর ডাই। রাজস্থান, লখনউ, গুজরাত, আরসিবি ও মুম্বইয়ের বিরুদ্ধে তাদের বাকি ম্যাচগুলি রয়েছে। যার সব জেতা মোটেই সহজ হবে না।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+