Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: ইমপ্যাক্ট প্লেয়ার থেকে ওয়াইড রিভিউ, শাস্ত্রীর ভুল! গুজরাত-চেন্নাই ম্যাচে প্রথম সব কিছু একনজরে

আমেদাবাদের ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হলো আইপিএলের জমকালো উদ্বোধন। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত টাইটান্স। এই ম্যাচ থেকেই বেশ কিছু নতুন নিয়ম চালু হলো। একনজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলের প্রথম সব কিছু।

প্রথম উইকেট শামির

প্রথম উইকেট শামির

চলতি আইপিএলের প্রথম ম্যাচে প্রথম উইকেটটি তুলে নেন মহম্মদ শামি। ডেভন কনওয়েকে বোল্ড করে পেয়ে যান আইপিএল কেরিয়ারের ১০০তম উইকেট। স্পিনারদের মধ্যে প্রথম উইকেট দখল করলেন রশিদ খান। প্রথম স্টাম্প আউটটি করলেন ঋদ্ধিমান সাহা। রশিদের বলে প্রথমে মঈন আলি ও পরে বেন স্টোকসকে স্টাম্প করেন পাপালি। এবারের প্রথম ক্যাচটি ধরেন শুভমান গিল। আলজারি জোসেফের বলে ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাচ।

ঋতু-রাজ

ঋতু-রাজ

ঋতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলে এখনও অবধি সর্বাধিক রান করেছেন। এবারের আইপিএলে প্রথম ওভারটি করেন মহম্মদ শামি। এই বলটি খেলেন ডেভন কনওয়ে। চেন্নাইয়ের প্রথম রানটি আসে লেগ বাই থেকে। ব্যাট থেকে প্রথম রানটি করেন ঋতুরাজ গায়কোয়াড়। শামির প্রথম ওভারের চতুর্থ বলে। দ্বিতীয় ওভারে হার্দিক পাণ্ডিয়ার প্রথম বলেই এবারের টুর্নামেন্টের প্রথম চারটি মারেন ঋতুরাজ।

আইপিএলে প্রথমবার

আইপিএলে প্রথম খেলার সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডের জশ লিটল। গত বছর চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে তিনি ছিলেন নেট বোলার। গুজরাত টাইটান্সের হয়ে প্রথম ওভারটি তিনি করতে যান চতুর্থ ওভারে। প্রথম বলেই ছক্কা হাঁকান ঋতুরাজ গায়কোয়াড়। এটি এবারের টুর্নামেন্টের প্রথম ছয়। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন ঋতুরাজ। এবারের আইপিএলে তিনিই প্রথম ব্যাটার যিনি প্রথম হাফ সেঞ্চুরিটি করলেন। এবারের আইপিএলে প্রথম উইনিং শটটি আসে রাহুল তেওয়াটিয়ার ব্যাট থেকে।

অধিনায়কদের চ্যালেঞ্জ

অধিনায়কদের চ্যালেঞ্জ

আইপিএলে রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। টসের পর দল ঘোষণাও এবারই প্রথম করা যাচ্ছে আইপিএলে। যদিও এই দুই নতুন নিয়ম অধিনায়কদের কাছে চ্যালেঞ্জিং। হার্দিক পাণ্ডিয়া তো টসের পর বলেই দিলেন, একাদশ সম্পর্কে জানি না। আশু পা (হেড কোচ আশিস নেহরা)-ই সিদ্ধান্ত নিচ্ছেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে। দল কী হয়েছে তা দেখিনি, টিম লিস্ট পেয়েই তা দিয়ে দিয়েছি। মহেন্দ্র সিং ধোনি অবশ্য নিজের দলের চার বিদেশির নাম বলে দেন। তিনি বলেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বেশ ভালোই। দলের কাছে লাক্সারি। হার্দিক ম্য়াচের পর বলেন, ইমপ্যাক্ট প্লেয়ারের বিষয়টি অধিনায়কদের কাজ কঠিন করে দিয়েছে।

ইমপ্যাক্ট প্লেয়ার

ইমপ্যাক্ট প্লেয়ার

আইপিএলের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপাণ্ডে। তিনি অম্বাতি রায়ুডুর পরিবর্ত হিসেবে মাঠে নামেন। ফিল্ডিং করতে দিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। ব্যাট করতে নামার অবস্থাতে ছিলেন না। ফলে বাধ্য হয়ে উইলিয়ামসনের জায়গায় একজন ব্যাটারকেই ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে বেছে নিতে হয় গুজরাত টাইটান্সকে। উইলিয়ামসনের জায়গায় তিনে খেলতে নামেন সাই সুদর্শন। ১৭ বলে ২২ রান করলেন তিনি। সিএসকে-র ইমপ্যাক্ট প্লেয়ার তুষার ৩.২ ওভারে ১ উইকেট পেলেও খরচ করলেন ৫১ রান। যার মধ্যে একটি নো বল রয়েছে।

নো ও ওয়াইডের রিভিউ

নো ও ওয়াইডের রিভিউ

আইপিএলে এবার আম্পায়াররা ওয়াইড বা নো বল না দিলে রিভিউ করতে পারেন ব্যাটাররা। ১৪তম ওভারের শেষ বলে আম্পায়ার নো বল না দেওয়ায় নীতীন মেননের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন শুভমান গিল। লাভবান হননি। আবার ১৭.৫ ওভারে একই আম্পায়ার ওয়াইড না দেওয়ায় সেই সিদ্ধান্তে রিভিউ নেন ব্যাটার বিজয় শঙ্কর। সেই বলটিও ওয়াইড ছিল না। এবারের আইপিএলে প্রথম রিভিউটি নেন মঈন আলি। কিন্তু তাতে তিনিও লাভবান না হয়ে সাজঘরে ফেরেন।

টসের আগে শাস্ত্রীর ভুল!

এবারের আইপিএলে প্রথম টসটি জেতেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাতের হোম ম্যাচে তিনি কয়েন উপরে তুলেছিলেন। মহেন্দ্র সিং ধোনি হেড কল করেন। টস জিতে হার্দিক ফিল্ডিং নেন। এর আগে চলতি আইপিএলের সবচেয়ে বড় ভুলটি করে বসেন ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী। তিনি অধিনায়কদের সঙ্গে পরিচয়পর্ব করানোর সময় হার্দিককে গুজরাত জায়ান্টসের অধিনায়ক বলে বসেন! যা শুনে হার্দিককে ধোনির দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। উল্লেখ্য, মহিলাদের প্রিমিয়ার লিগে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম ছিল গুজরাত জায়ান্টস। তার সঙ্গে টাইটান্সকে গুলিয়ে ফেলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন শাস্ত্রী।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+