GT vs CSK Updates: চেন্নাইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের

আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ গুজরাত টাইটান্স খেলতে নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়নরা চারবারের আইপিএল খেতাবজয়ী চেন্নাই সুপার কিংসকে গত বছর দুটি সাক্ষাতেই পরাস্ত করেছিল। এই ম্যাচের স্কোর, লেটেস্ট আপডেট, দুই দলের কম্বিনেশন-সহ বিভিন্ন তথ্যের জন্য নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

আইপিএলে গুজরাতের সামনে চেন্নাই

Apr 01, 2023, 12:01 am IST

সেরা রশিদ

ম্যাচের সেরা হলেন রশিদ খান। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে চার-ছয় হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন রশিদ খান।
Mar 31, 2023, 11:39 pm IST

জয় গুজরাতের

৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিল গুজরাত টাইটান্স। ১০ রানে রশিদ খান ও ১৫ রানে রাহুল তেওয়াটিয়া অপরাজিত রইলেন। ফলে প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।
Mar 31, 2023, 11:12 pm IST

১৫ ওভার শেষ

১৫তম ওভার শেষে গুজরাত ১৩৮/৪। ক্রিজে বিজয় শঙ্কর ১৩ রানে অপরাজিত।
Mar 31, 2023, 10:45 pm IST

শেষ ১০ ওভার

গুজরাত ইনিংসের ১০তম ওভার শেষ হল। ২ উইকেট হারিয়ে গুজরাত তুলল ৯৩ রান। ক্রিজে ৩৮ রানে অপরাজিত শুভমান গিল। সঙ্গী অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। আউট হয়েছেন ঋদ্ধিমান ও সুদর্শন।
Mar 31, 2023, 10:31 pm IST

ভালো শুরু গুজরাতের

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাত ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলল। ক্রিজে অপরাজিত শুভমান গিল ও সাই সুদর্শন।
Mar 31, 2023, 10:25 pm IST

ইমপ্যাক্ট প্লেয়ার সাই সুদর্শন

কেন উইলিয়ামসনের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামলেন সাই সুদর্শন। উইলিয়ামসন চোট পান ফিল্ডিংয়ের সময়।
Mar 31, 2023, 10:19 pm IST

আউট ঋদ্ধিমান

প্রথম উইকেট হারাল গুজরাত। ১৬ বলে ২৫ রান করে আউট হলেন ঋদ্ধিমান সাহা। দুটি ৪ ও দুটি ছয় হাঁকিয়েছেন তিনি।
Mar 31, 2023, 9:57 pm IST

ইমপ্যাক্ট প্লেয়ার

প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপাণ্ডে। বসানো হল অম্বাতি রায়াডুকে। এদিন ব্যাটে রান পাননি রায়াডু।
Mar 31, 2023, 9:33 pm IST

চেন্নাইয়ের ইনিংস শেষ

শেষ হল চেন্নাইয়ের ইনিংস। ২০ ওভার শেষে চেন্নাই তুলল ৭ উইকেটে ১৭৮ রান। ধোনি সাত নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত রইলেন ১৪ রানে। ঋতুরাজ করলেন ৯২ রান, মইন আলি ২৩ ও শিবম দুবে ১৩ রান করলেন।
Mar 31, 2023, 9:26 pm IST

অনবদ্য শামি

মহম্মদ শামি ৪ ওভার বোলিং শেষ করলেন। ২৯ রান দিয়ে নিলেন ২ উইকেট। এদিন আইপিএলে ১০০তম উইকেটও নিলেন এই ম্যাচেই।
Mar 31, 2023, 9:15 pm IST

আউট ঋতুরাজ

৫০ বলে ৯২ রান করে আউট ঋতুরান গায়কোয়াড়। চেন্নাই ১৭.২ ওভারে ১৫২/৫। অল্পের জন্য শতরান হাতছাড়া ঋতুরাজের। জোসেফের বলে ক্যাচ ধরলেন গিল।
Mar 31, 2023, 9:03 pm IST

চোট কেনের

বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেলেন কেন উইলিয়ামসন। চোট গুরুতর নয়, এমনটাই প্রার্থনা করছেন সকলে। ছক্কা বাঁচিয়ে তিনি চোট পেয়ে মাঠ ছেড়েছেন।
Mar 31, 2023, 9:01 pm IST

শেষ হল ১৫ ওভার

১৫ ওভার শেষে চেন্নাই তুলল ৪ উইকেটে ১৩৩ রান। ঋতুরাজ গায়কোয়াড় ৪২ বলে ৮০ রান করে ক্রিজে রয়েছেন। তিনি মাত্র ৩৭ ম্যাচে ৫০টি ছক্কা হাঁকিয়ে নয়া রেকর্ড লিস্টে নাম তুললেন।
Mar 31, 2023, 8:47 pm IST

লিটলের প্রথম উইকেট

জস লিটল আইপিএলে প্রথম উইকেট নিলেন। বোল্ড করলেন অম্বাতি রায়াডুকে। চেন্নাই ১২১ রানের মাথায় ৪ উইকেট হারাল।
Mar 31, 2023, 8:39 pm IST

সিএসকে ১০০

১১ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছে গেল চেন্নাই। ঋতুরাজ ৬৩ রানে অপরাজিত রয়েছেন। রায়ডু অপরাজিত ৪ রানে।
Mar 31, 2023, 8:29 pm IST

ঋতুরাজের অর্ধশতরান

ঋতুরাজ গায়কোয়াড় ২৩ বলে ৫০ রান পূর্ণ করলেন। ৯ ওভার শেষে চেন্নাই ৩ উইকেট হারিয়ে পৌঁছে গেল ৯০ রানে।
Mar 31, 2023, 8:08 pm IST

শেষ পাওয়ার প্লে

পাওয়ার প্লে-র ছয় ওভার শেষ হল। আরও একটি উইকেট হারাল চেন্নাই। রশিদ খানের বলে ২৩ রানে আউট হয়ে ফিরলেন মইন আলি। চেন্নাই পৌঁছে গেল ৫১/২ রানে।
Mar 31, 2023, 8:00 pm IST

৫ ওভার শেষে স্কোর

শেষ হল ৫ ওভার। ১ উইকেট হারিয়েও চেন্নাই ঝোড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছে। দলগত রান ৪৬/১। ঋতুরাজ ২৪ ও মইন আলি ১৯ রানে অপরাজিত।
Mar 31, 2023, 7:49 pm IST

আইপিএলে শামির ১০০

আইপিএলে শামির ১০০
ডেভন কনওয়েকে বোল্ড করলেন মহম্মদ শামি। আইপিএলে নিলেন শততম উইকেট। গুজরাতের হয়ে আগের বছরও দারুণ বল করেছেন তিনি।
Mar 31, 2023, 7:37 pm IST

লিটলের বড় অভিষেক

জস লিটল আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলছেন। এর আগে তিনি চেন্নাইয়ের নেট বোলার ছিলেন।
Mar 31, 2023, 7:25 pm IST

গুজরাত টাইটান্সের দল

শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জশ লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ
Mar 31, 2023, 7:22 pm IST

চেন্নাই সুপার কিংসের দল

ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকর
Mar 31, 2023, 7:15 pm IST

বোলিং গুজরাতের

১৬তম সিজনের প্রথম ম্যাচে টসে জিতলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। প্রথমে বোলিং করবে গুজরাত।
Mar 31, 2023, 7:11 pm IST

গুজরাতের শক্তি

গুজরাত দল প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ২০২২ সালে প্রথমবার খেলতে নেমেই। হার্দিক ছাড়াও গুজরাত দলে ডেভিড মিলার, শুভমান গিল, কেন উইলিয়ামসন, ওডেন স্মিথ, মহম্মদ শামি, রশিদ খানের মতো খেলায়াড়েরা রয়েছেন।
Mar 31, 2023, 7:10 pm IST

চেন্নাইয়ের শক্তি

চেন্নাই দলে মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক ও ফিনিশার তো রয়েইছেন, পাশাপাশি অম্বাতি রায়াডু, ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজার মতো টি২০ স্পেশালিস্টরা রয়েছেন। যাঁরা যেকোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।
Mar 31, 2023, 7:02 pm IST

তৈরি গুজরাত টাইটান্সও

আহমেদাবাদ স্টেডিয়ামে ঘরের মাঠে সমর্থকেরা উল্লাসে-সমর্থনে ভরিয়ে দেবেন হার্দিক পাণ্ডিয়ার দলকে। মাঠের বাইরে সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো।
Mar 31, 2023, 7:00 pm IST

তৈরি চেন্নাই সুপার কিংস

চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ফের একবার আইপিএলের মঞ্চ কাঁপাতে তৈরি। দলবল নিয়ে তৈরি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আহমেদাবাদের মাঠেও সমর্থন জানাতে তৈরি হুইসেল পোড়ুর দল।
Mar 31, 2023, 5:01 pm IST

IPL Breaking: জসপ্রীত বুমরাহর পরিবর্ত হিসেবে সন্দীপ ওয়ারিয়রকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে অভিষেক পোড়েলকে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানাল দিল্লি ক্যাপিটালস।
Mar 31, 2023, 4:56 pm IST

আইপিএলে গত বছর দুটি সাক্ষাতেই চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করেছিল গুজরাত টাইটান্স। নিজেদের মাঠে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক সারতে মুখিয়ে হার্দিকের দল।
Mar 31, 2023, 4:55 pm IST

আজকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সিএসকে অধিনায়কের হাঁটুতে চোট। তিনি না খেললে রবীন্দ্র জাদেজাকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+