IPL 2023: চিন্নাস্বামীতে হিরো সাব-এয়ার! আরসিবিকে ব্যাট করতে পাঠাল গুজরাত, খেলা শুরুতে বাধা বৃষ্টি
আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্স একটু আগেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে। তবে গুজরাতকে হারালেই প্লে-অফে চলে যাবে আরসিবি।
প্রথমে জানা যায় খেলা শুরু হবে রাত ৮টায়। অর্থাৎ নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর। যদিও খেলা শুরুর কয়েক মিনিট আগে ফের হাল্কা বৃষ্টি নামে। এখন জানা যাচ্ছে, খেলা ৮টা ২৫ মিনিটে শুরু। পুরো খেলাই হবে।

আজ দুপুর থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছিল বেঙ্গালুরুতে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ তা থামে। যদিও ফের ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। জানা যাচ্ছিল, অন্তত ৫ ওভারের ম্যাচ শুরু নিশ্চিত করতে ১০টা ৫৬ অবধি অপেক্ষা করতে হবে। তবে বৃষ্টি থামায় ৭টা ২০ নাগাদ কভার সরানো হয়।

তখনই জানা যায় টস হবে রাত পৌনে ৮টায়। বৃষ্টি ফের বাধা হয়ে না দাঁড়ালে ২০ ওভারের ম্য়াচই হবে। আবহাওয়ার কথা মাথায় রেখেই টস জিতে তিনি ফিল্ডিং নিলেন বলে জানান হার্দিক পাণ্ডিয়া। প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয়ে যাওয়া গুজরাত টাইটান্সের প্রথম একাদশ অপরিবর্তিত।

আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি জানান, তিনিও টস জিতলে প্রথমে বোলিংই করতেন। আরসিবি দলে কর্ণ শর্মার জায়গায় নেওয়া হয়েছে হিমাংশু শর্মাকে। মুম্বই ইন্ডিয়ান্স জেতায় ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। আরসিবি আজ জিতলে ছিটকে যাবে মুম্বই। নেট রান রেটের নিরিখে।
🚨 Toss Update 🚨@gujarat_titans win the toss and elect to field first against @RCBTweets.
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
Follow the match ▶️ https://t.co/OQXDTMiSpI #TATAIPL | #RCBvGT pic.twitter.com/p9xJlXXElz
এদিকে, টস হওয়ার পর ফের হাল্কা বৃষ্টি নেমেছে বেঙ্গালুরুতে। ঢেকে দেওয়া হয়েছে পিচ। ২০১৭ সালের ৪ জানুয়ারি উচ্চমানের নিকাশি ব্যবস্থা সাব-এয়ার (SubAir) উদ্বোধন করা হয়েছিল চিন্নাস্বামীতে। এমনিতে সুপার সপারও রয়েছে। স্টেট অব দ্য আর্ট ড্রেনেজ সিস্টেম প্রতি মিনিটে ১০ হাজার লিটার জল শুষে নিতে সক্ষম।

ফলে ইডেন-সহ দেশের কয়েকটি স্টেডিয়ামে যেমন গোটা মাঠ ঢেকে রাখার ব্যবস্থা রয়েছে, বেঙ্গালুরুতে তেমনটার দরকার পড়ে না। পিচ ও আউটফিল্ডের একাংশ ঢেকে রাখা হয়। গুজরাতের বোলাররা ওয়ার্ম আপ করছেন। জোরে বৃষ্টি নামলে মাঠের অনেকটা অংশ ঢেকে দিতে প্রস্তুত মাঠকর্মীরাও। বৃষ্টি থামতেই উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।
A look at the Playing XIs of the two teams 👌🏻👌🏻
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
Follow the match ▶️ https://t.co/OQXDTMiSpI #TATAIPL | #RCBvGT pic.twitter.com/iIOzvZ3Cal
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, মাইকেল ব্রেসওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, বিজয়কুমার ভাইশাক, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট সাব- হিমাংশু শর্মা, সুযশ প্রভুদেশাই, ফিন অ্যালেন, সোনু যাদব, আকাশ দীপ।
গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, দাসুন শনাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- বিজয় শঙ্কর, কেএস ভরত, শিবম মাভি, সাই কিশোর, অভিনব মনোহর।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications