IPL 2023: গুজরাতের বোলারদের দাপটে ১৮ ওভারও টিকল না রাজস্থান! হার্দিকদের জিততে চাই ১১৯
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে গুজরাত টাইটান্সের প্রয়োজন রান। জয়পুরে এই প্রথম কোনও ম্যাচ খেলছে টাইটান্স। টস জিতে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস পাওয়ারপ্লে-র ৬ ওভারে খারাপ ব্যাটিং করেনি।
যদিও গুজরাতের বোলারদের দাপটে সঞ্জু স্যামসনের দল পুরো ২০ ওভারও টিকল না। ১৭.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে গেল রয়্যাল। রশিদ খান নিলেন তিন উইকেট। সর্বাধিক ৩০ রান অধিনায়ক সঞ্জু স্যামসনের।

প্রথম ৬ ওভারে রাজস্থান রয়্যালস ২ উইকেট হারিয়ে ৫০ রান তোলে। ৭ থেকে ১৫ ওভারের মধ্যেও ওঠে ৫০, কিন্তু এই সময়কালে ৬ উইকেট হারায় গতবারের রানার-আপরা। ৫.১ ওভারে ৪৭ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট। ১৪.১ ওভারে ৯৬ রানে অষ্টম উইকেটটি পড়ে রাজস্থানের।

যশস্বী জয়সওয়াল ১১ বলে ১৪, জস বাটলার ৬ বলে ৮ রান করেন। ৩টি চার ও একটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩০ রান করেন সঞ্জু। দেবদত্ত পাড়িক্কল ১২ বলে ১২, রবিচন্দ্রন অশ্বিন ৬ বলে ২, যশস্বীর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার রিয়ান পরাগ ৬ বলে ৪, শিমরন হেটমায়ার ১৩ বলে ৭, ধ্রুব জুরেল ৮ বলে ৯ রান করেন।
ট্রেন্ট বোল্ট ১১ বলে ১৫ রান করেন, তাঁর একমাত্র ছক্কায় আহত হন এক ক্যামেরাপার্সন। অ্যাডাম জাম্পা অভিনব মনোহরের দুরন্ত থ্রোয় রান আউট হন ৯ বলে ৭ রান করে। তাতেই রাজস্থান ইনিংসে যবনিকা পতন। সন্দীপ শর্মা ৫ বলে ২ রান করে অপরাজিত থাকেন।

রশিদ খান ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনটি উইকেট নেন। নূর আহমেদ ৩ ওভারে ২৫ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। মহম্মদ শামি ৪ ওভারে ২৭ ও হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে ২২ রান দিয়ে একটি করে উইকেট নেন। মোহিত শর্মা ৫ বল করেন, তিনি পাঁচ রান দেন। চলতি আইপিএলে শামি ১৮টি ও রশিদ ১৭টি উইকেট দখল করেছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications