IPL 2023: আইপিএল রিঙ্কু সিংয়ের জীবন বদলেছে, ভূয়সী প্রশংসায় গম্ভীর থেকে শ্রেয়স

আইপিএলের ষোড়শ সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের অভিযান শেষ হয়ে গেল শনিবার। যদিও রিঙ্কু সিংয়ের ব্যাটিং মনে করাচ্ছিল আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেই পাঁচ বলে পাঁচ ছক্কার ইনিংসকে। হার্দিক পাণ্ডিয়ারা সেদিন হেরেছিলেন।

তবে রিঙ্কু সিংয়ের দাপুটে ব্যাটিং সত্ত্বেও ইডেনে হার্দিকের দাদা ক্রুণালের লখনউ সুপার জায়ান্টস জয় পেল ১ রানে। যা তাঁদের পৌঁছে দিল প্লে-অফে। তবে প্রথম কোয়ালিফায়ারে হার্দিক বনাম ক্রুণাল দ্বৈরথ দেখা যাবে না। এলিমিনেটরে লখনউয়ের প্রতিপক্ষ নির্ধারিত হবে রবিবার।

রিঙ্কু সিং

রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার সর্বাধিক রান করলেন। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি রইলেন নবম স্থানে। রিঙ্কু ১৪টি ম্যাচে ৬ বার অপরাজিত থেকে ৪৭৪ রান করলেন, সর্বাধিক স্কোর অপরাজিত ৬৭। গড় ৫৯.২৫, স্ট্রাইক রেট ১৪৯.৫২। ৩১টি চার ও ২৯টি ছয় মেরেছেন।

কেকেআর রিঙ্কু

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রিঙ্কু। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬৭ রানে অপরাজিত থাকলেন। ম্যাচের শেষে বলেন, আমেদাবাদে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতানোর কথা মাথায় ঘুরছিল। রিল্যাক্স থেকে ব্যাট করছিলাম। ভাবছিলাম যা হয় দেখা যাবে। বড় শট নিতে পারি।

রিঙ্কু সিং

শেষ ওভারে ২১ রান দরকার ছিল। একটি বলে ছয় মারতে গিয়ে পারেননি, চার হয়ে যায়। এই আফশোস রইল রিঙ্কুর। তবে যেভাবে চলতি মরশুম গেল তাতে খুশি। রবি শাস্ত্রী-সহ অনেকেই রিঙ্কুকে ভারতীয় দলে নেওয়ার কথা বলেছেন। রিঙ্কু অবশ্য বললেন, ভারতীয় দলে সুযোগ নিয়ে ভাবছি না। বাড়ি ফিরে নিজের প্র্যাকটিস চালিয়ে যাব।

নাইট কেকেআর রিঙ্কু

নিজের কাজ চালিয়ে যাওয়াই লক্ষ্য কেকেআরের চলতি মরশুমের সবচেয়ে বড় প্রাপ্তির। সাফ জানিয়ে দিলেন, আইপিএলে কোনও বোলারকেই তাঁর বিপজ্জনক মনে হয়নি। বোলারদের বিরুদ্ধে কী রণকৌশল হবে তার প্রস্তুতি নিয়েছেন নেট প্র্যাকটিসে। ১৭তম ওভারের শেষে রিঙ্কুর রান ছিল ২০ বলে অপরাজিত ২৪। এরপর আরও ঝড় তোলেন।

রিঙ্কু সিং

রিঙ্কু সিং স্বীকার করছেন আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছে অনেকটাই। যার কারণে ভালোও লাগে। সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা। রিঙ্কু বলেন, পরিবারের সকলেই খুশি। ওই ইনিংসের পর আরও বেশি সম্মান পাচ্ছি। তবে দলকে জেতাতে পারলে আরও বেশি খুশি হতেন বলেও জানিয়েছেন রিঙ্কু।

রিঙ্কুর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রবি বিষ্ণোই থেকে ক্রুণাল পাণ্ডিয়া সকলেই। লখনউ শিবিরে কাঁপুনি ধরিয়েছিল রিঙ্কুর ব্যাটিং। ম্যাচের শেষে কেকেআর অধিনায়ক নীতীশ রানা, রিঙ্কু সিংয়ের সঙ্গে কথা বলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। রিঙ্কুর অসাধারণ প্রয়াসের প্রশংসা করে গম্ভীর লেখেন, সেনসেশনাল ট্যালেন্ট।

কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেন, ফলাফল আমাদের পক্ষে গেল না। তবে এবারের আইপিএলে অনেক ইতিবাচক দিক রয়েছে। আগামী মরশুমে আমরা আরও ভালো খেলব বলেই আশা করছি। পরপর জিততে হবে। ম্যাচ ভালোভাবে ফিনিশ করার মতো দক্ষতা থাকা সত্ত্বেও এবার তা সব ক্ষেত্রে না হওয়ায় খারাপ লাগছে।

রিঙ্কু সম্পর্কে রানা বলেন, এবার মাইক হাতে নিয়ে ১৪টি ম্যাচেই রিঙ্কু প্রসঙ্গে বলতে হয়েছে। তাঁর পারফরম্যান্স বর্ণনার ভাষা নেই। এমন পরিস্থিতিতে যদি এভাবে ব্যাটিং রিঙ্কু করতে পারেন, তাহলে তিনি যা ইচ্ছে করতে পারেন। শ্রেয়স আইয়ার টুইটে লেখেন, রিঙ্কুর টপ এফোর্ট! কেকেআর আরও শক্তিশালী হয়েই ফিরবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+