IPL 2023: ৯ দলে ১৫ ক্রিকেটার! তবু সেই দেশে এই প্রথম আইপিএল সম্প্রচারিত হচ্ছে না

আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে থাকা ক্রিকেটাররা নেদারল্যান্ডস সিরিজ খেলে ভারতে আসবেন এপ্রিলের ৩ তারিখ। দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও এইডেন মার্করাম সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। যদিও তাঁদের দেশে এবারই প্রথম আইপিএল সম্প্রচারিত হচ্ছে না।

আইপিএলের সম্প্রচার নিয়ে জটিলতা

আইপিএলের সম্প্রচার নিয়ে জটিলতা

২০০৮ সাল থেকে আইপিএলের ১৫টি সংস্করণ দেখিয়ে এসেছে পে-টেলিভিশন ব্রডকাস্টার সুপারস্পোর্ট। যদিও তারা এবার থেকে আইপিএল দেখাতে পারছে না। গত জুনে আইপিএলের সম্প্রচার স্বত্ত্বের যে নিলাম হয়েছিল তাতে দক্ষিণ আফ্রিকায় খেলা সম্প্রচারের দায়িত্ব পায়নি এই সংস্থা। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে আইপিএল সম্প্রচারের স্বত্ত্ব কিনেছে ভায়াকম ১৮।

দক্ষিণ আফ্রিকা বঞ্চিত

দক্ষিণ আফ্রিকা বঞ্চিত

যদিও এই চারটি দেশেই ভায়াকম ১৮-এর কোনও অস্তিত্ব নেই। অবশ্য তাতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের কোনও চিন্তার কারণ নেই। সেই দেশগুলির সম্প্রচারকারী সংস্থা ভায়াকম ১৮-এর সঙ্গে চুক্তি করে আইপিএল সম্প্রচার করছে। কিন্তু সুপারস্পোর্টের কর্তাদের সঙ্গে ভায়াকম ১৮ কর্তৃপক্ষের আলোচনা ফলপ্রসূ হয়নি। যার ফলে সুপারস্পোর্ট এবারের আইপিএল সম্প্রচার করবে না বলে সংস্থার মুখপাত্র জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফোর প্রতিনিধিকে।

হতাশ ক্রিকেট সাউথ আফ্রিকা

হতাশ ক্রিকেট সাউথ আফ্রিকা

আফ্রিকায় সবচেয়ে বড় সম্প্রচারকারী সংস্থা এই সুপারস্পোর্ট। দক্ষিণ আফ্রিকার দেশের ও বিদেশ সফরের সিরিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের হোম সিরিজ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও সম্প্রচার করে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত মহিলাদের প্রিমিয়ার লিগও আফ্রিকায় সম্প্রচার করেছে সুপারস্পোর্ট। দক্ষিণ আফ্রিকায় এসএ ২০ লিগে আইপিএলের ৬টি ফ্র্যাঞ্চাইজির দল খেলেছিল। কিন্তু এবার আইপিএল নিয়ে জটিলতায় হতাশ ক্রিকেট সাউথ আফ্রিকা।

৯ দলে ১৫ প্রোটিয়া ক্রিকেটার

৯ দলে ১৫ প্রোটিয়া ক্রিকেটার

আইপিএলে ১০টি দলের মধ্যে একমাত্র কলকাতা নাইট রাইডার্সেই দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার নেই। অবশ্য দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তথা বর্তমানে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসে রয়েছে কেকেআরে। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি, কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাইলি রুসো, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ডুয়ান জানসেন, ডনোভান ফেরেরা, ডেওয়াল্ড ব্রেভিস, সিসান্ডা মাগালা ও ডোয়েইন প্রিটোরিয়াস আইপিএলের বিভিন্ন দলে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ মার্ক বাউচার এই প্রথম আইপিএলে কোচিং করাচ্ছেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ। এ ছাড়াও কয়েকজন প্রোটিয়া সাপোর্ট স্টাফ রয়েছেন আইপিএলের আসরে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+