IPL 2023: আইপিএলে লখনউ-বধে দিল্লির চাই ১৯৪ রান, ঋষভ পন্থের প্রতি সৌজন্য ক্যাপিটালসের

আইপিএলে লখনউয়ে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে দিল্লি ক্যাপিটালসের প্রয়োজন রান। টস জিতে ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার লখনউকে ব্যাট করতে পাঠান। কাইল মেয়ার্সের ঝোড়ো ইনিংস ছাড়া লখনউয়ের ব্যাটিং হতাশ করল সমর্থকদের।

আইপিএলে লখনউয়ের হয়ে হাফ সেঞ্চুরি কাইল মেয়ার্সের

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। ২টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ওপেনার কাইল মেয়ার্স ৩৮ বলে ৭৩ রান করেন। তিনি আউটন হন ১১.৩ ওভারে দলের ১০০ রানের মাথায়। এতেই বোঝা যাচ্ছে কতটা দাপট দেখালেন তিনি। ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। অধিনায়ক লোকেশ রাহুল একটি ছক্কা মারলেও ১২ বলে ৮ রানের বেশি করতে পারেননি। তিনি চতুর্থ ওভারের শেষ বলে দলের ১৯ রানের মাথায় চেতন সাকারিয়ার শিকার হন।

দীপক হুডা ১৮ বলে ১৭, মার্কাস স্টইনিস ১০ বলে ১২ রান করে আউট হন। ১১তম ওভারের শেষ বলে ৯৮ রানে দ্বিতীয় ও ১১.৩ ওভারে ১০০ রানে তৃতীয় উইকেট হারায় লখনউ। ১৪.১ ওভারে ১১৭ রানে পড়েছিল চতুর্থ উইকেট। লখনউয়ের ৫০ রান আসে ৭.১ ওভারে, ১০০ রান পূর্ণ হয় ১১.২ ওভারে। ১৭তম ওভারের শেষ বলে ১৫০ রানে পৌঁছয় লখনউ। ১৮.৩ ওভারে ১৬৫ রানে আউট হন নিকোলাস পুরাণ। তিনি ২১ বলে ৩৬ রান করেন ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে।

দিল্লি ক্যাপিটালসের সফলতম বোলার খলিল আহমেদ। তিনি চার ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন। অক্ষর প্য়াটেল ৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট পান। মেয়ার্সকে বোল্ড করেন অক্ষর। কুলদীপ যাদবের একমাত্র শিকার দীপক হুডা। মেয়ার্স ও হুডার বিপজ্জনক পার্টনারশিপ ভেঙে কুলদীপ ৪ ওভারে ৩৫ রান দিয়েছেন। একটি উইকেট পেয়েছেন চেতন সাকারিয়া। বাংলার মুকেশ কুমার ৪ ওভারে ৩৪ রান দিয়েছেন।

পুরাণ ফেরার পর আয়ুষ বাদোনি ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৭ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১৯তম ওভারে তিনি চেতন সাকারিয়ার বলে পরপর দুটি ছক্কা মারেন। এরপর পঞ্চম বলে কট বিহাইন্ড হন। খলিল আহমেদের জায়গায় আমন হাকিম খানকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ বলে নেমে ছক্কা হাঁকান লখনউয়ের ইমপ্যাক্ট প্লেয়ার কৃষ্ণাপ্পা গৌতম। শেষ ওভারে ২২ রান সংগ্রহ করে লখনউ। চেতন সাকারিয়া ৪ ওভারে ৫৩ রান দিয়ে ২টি উইকেট নেন।

দিল্লি ক্যাপিটালসের সফলতম বোলার খলিল আহমেদ। তিনি চার ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন। অক্ষর প্য়াটেল ৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট পান। মেয়ার্সকে বোল্ড করেন অক্ষর। কুলদীপ যাদবের একমাত্র শিকার দীপক হুডা। মেয়ার্স ও হুডার বিপজ্জনক পার্টনারশিপ ভেঙে কুলদীপ ৪ ওভারে ৩৫ রান দিয়েছেন। বাংলার মুকেশ কুমার ৪ ওভারে ৩৪ রান দিয়েছেন।

এদিকে, ঋষভ পন্থের প্রতি দৃষ্টান্তমূলক সৌজন্য দেখাল দিল্লি ক্যাপিটালস। গাড়ি দুর্ঘটনায় আহত পন্থ এখন মাঠের বাইরে। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের আগে পন্থ টুইটে লিখেছিলেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম না থাকলে নিজেকে দ্বাদশ ব্যক্তি বলতেন। আজকের ম্যাচে নিজেকে ত্রয়োদশ ব্যক্তি বলে উল্লেখ করেন পন্থ। এরপর দেখা যায় দিল্লি ক্যাপিটালসের ডাগআউটের উপর রাখা রয়েছে পন্থের জার্সি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+