Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: চনমনে কোহলি আরসিবিতে এবারও বিরাট ফ্যাক্টর? কী বলছেন মনোজ-দিন্দা?

আইপিএলে তারকাখচিত দল গড়েও এখনও অবধি ট্রফি অধরাই থেকেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গত আইপিএলে আরসিবিতে অধিনায়ক হিসেবে শেষ মরশুম ছিল বিরাট কোহলির। লিগ পর্বে তৃতীয় স্থানে থেকে প্লে অফে গিয়েও এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাস্ত হয়ে ছিটকে যায়। এবার ফাফ দু প্লেসিকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। নিভৃতবাসের পর্ব কাটিয়ে মাঠে নামার অপেক্ষায় বিরাট।

নতুন শক্তি নিয়ে

শ্রীলঙ্কা সিরিজের পর কয়েক দিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়েছেন বিরাট কোহলি। আরসিবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, টিম হোটেলের থেকে বাড়ির দূরত্ব মিনিট ২০। নিভৃতবাসে বই পড়ে সময় কাটানোই তাঁর লক্ষ্য। এবার দায়িত্ব কিছুটা কম। কন্যা বড় হচ্ছে, পরিবার নিয়ে সুখের সময় ভালোই উপভোগ করছেন বিরাট। সঙ্গে ক্রিকেটও। বিরাট নিজে ভরসা রাখছেন নতুন অধিনায়ক দু প্লেসির উপর। তাঁর মতে, নিলাম থেকে যখনই দু প্লেসিকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয় তখনই বোঝা গিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে টেস্টেও নেতৃত্ব দেওয়া দু প্লেসিই যোগ্য ব্যক্তি অধিনায়ক হওয়ার জন্য। নতুন মরশুমে দলের সাফল্যের বিষয়েও প্রত্যয়ী বিরাট। তিনি জানিয়েছেন, নতুন শক্তি সঞ্চয় করেই তিনি মাঠে নামতে চলেছেন।

বিরাট ফ্যাক্টর

দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা মনে করেন, বিরাট আরসিবির অভিযানে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। মনোজের কথায়, বিরাটের ক্যাপ্টেন্সির ট্যাগটাই শুধু নেই। কিন্তু সম্প্রতি টেস্ট ও ওয়ান ডে ম্যাচগুলিতে দেখা গিয়েছে বিরাট একইরকমভাবে নিজেকে মাঠে মেলে ধরে ইনভলভড থাকছেন। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যেন অর্ধেক সিদ্ধান্ত রোহিত নিচ্ছেন, বিরাট নিচ্ছেন বাকিটা। একইরকম প্রত্যাশা আইপিএলেও আমাদের থাকবে। বিরাট আগেও যেমন থাকতেন, এবারও তেমনই ইনভলভড থাকবেন। একজন ভালো প্লেয়ারের দলের ভালোর জন্য যে আবেগ থাকে সেখানে কোনও ট্যাগ প্রয়োজন হয় না। খেলা নিয়ে ভালো ক্রিকেটারের যে আবেগ থাকে সেখানে নিশ্চিতভাবেই তিনি একজন লিডারের মতোই অধিনায়ককে নানা পরামর্শ দেবেন।

দু প্লেসিতে ভরসা

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে বিরাট কোহলির ব্যাটে শতরান আসেনি। অধিনায়কত্ব ছাড়ার পরও আসেনি। তবে কি আইপিএলেই নেতৃত্বের বোঝা চলে যাওয়ার পর চাপমুক্ত হয়ে বিরাটকে দেখা যাবে স্বমহিমায়? আরসিবিতে খেলা অশোক দিন্দা বলেন, বিরাট কখনও চাপে ছিলেন না। তবে এটা ঠিত, নিলামে চমকে দিয়ে প্রত্যেকবার তাবড় ক্রিকেটারদের নিয়ে দল গড়েও প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেনি আরসিবি। এবার ভালো কিছু হতেই পারে। নির্ভর করবে ফাফ দু প্লেসি কতটা দায়িত্ব নিতে পারবেন। প্রথমবার তিনি আইপিএলে নেতৃত্ব দেবেন। এমনিতে ইতিবাচক কথাবার্তা বলেন, ভালো মানুষ। সঙ্গে বিরাট তো আছেনই। সবমিলিয়ে এই মরশুমে আইপিএলে ভালোই করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ব্যাটিং শক্তি

এবার আরসিবি যে দল গড়েছে তাতেও সমস্যা থাকছেই। বিয়ে সেরে ভারতে আসতে গিয়ে আইপিএলের প্রথম দুটি ম্যাচে থাকতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর সেরে আসবেন জশ হ্যাজলউড, তিনি প্রথম তিনটি ম্যাচে নেই। ম্যাক্সওয়েলের জায়গাটির জন্য ফিন অ্যালেন বা শেরফান রাদারফোর্ডকে ভাবা যেতে পারে। অ্যালেন যেমন টপ অর্ডারেই বিপজ্জনক, তেমনই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গত বছরের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী রাদারফোর্ড আবার ভরসা দেন ফিনিশার হিসেবেই। ব্যাটিং অর্ডারে ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতেই পারেন মহীপাল লমরর ও সুযশ প্রভুদেশাই। দু প্লেসির সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে অনুজ রাওয়াতকে। বিরাট নামতে পারেন তিনে।

সমীহযোগ্য বোলিং

আইপিএল নিলামের আগে মহম্মদ সিরাজকে রেখে দিয়েছিল আরসিবি। গত বছরের আইপিএলে ৩২ উইকেট নিয়ে শোরগোল ফেলে দেওয়া হর্ষল প্যাটেলও রয়েছেন। ওয়ানিন্দু হাসারঙ্গার ঘূর্ণিতে ভরসা রাখতেই পারে আরসিবি। আবার দলের কম্বিনেশনের কথা ভেবে হাসারঙ্গার বিকল্প হতেই পারেন কর্ণ শর্মা। বাংলার শাহবাজ আহমেদের বোলিং ও ব্যাটিং দক্ষতাও আস্থা অর্জন করেছে আরসিবি টিম ম্যানেজমেন্টের। পেসারদের মধ্যে বিকল্প হিসেবে থাকছেন সিদ্ধার্থ কৌল ও সিভি মিলিন্দ। সবমিলিয়ে সমীহযোগ্য বোলিং শক্তি আর টপ হেভি ব্যাটিং লাইন আপই হতে চলেছে আরসিবির তুরুপের তাস।

সম্ভাব্য একাদশ

আরসিবি দলে হেড কোচ হিসেবে রয়েছেন সঞ্জয় বাঙ্গার। ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন, ব্যাটিং ও স্পিন কোচ শ্রীধরন শ্রীরাম, বোলিং কোচ অ্যাডাম গ্রিফিৎস ও ফিল্ডিং কোচ মালোলান রঙ্গরাজন রয়েছেন। পূর্ণশক্তির আরসিবির সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েল, মহীপাল লমরর, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ বা কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড।

(প্রচ্ছদের ছবি- বিরাট কোহলি টুইটার)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+