IPL 2022: উমরানকে দেখে পাক কিংবদন্তিকে মনে পড়ল পাঠানের, গরমে বোলিং উপভোগ মালিকের
উমরান মালিক। গত বছর আইপিএলে টি নটরাজনের অসুস্থতা তাঁর কাছে সুযোগ এনে দিয়েছিল আইপিএল খেলার। প্রথম বছরে তিনটি ম্যাচে ২টি উইকেট পেলেও গতি দিয়ে চমকে দিয়েছিলেন। উমরানকে ধরে রাখেন সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে সর্বাধিক জোরে বল করার নজিরটি দখলে নিয়েছেন আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় পেসার।

নিয়মিত ১৫০ কিলোমিটার/ঘণ্টা গতিবেগে বল করেন উমরান। আজও ব্যতিক্রম হয়নি। সানরাইজার্সের ম্যাচ থাকলে দিনের দ্রুততম বলটি করার নজির যে উমরানই গড়বেন তা আগেই বোঝাও যাচ্ছে। এক্সপ্রেস গতির পাশাপাশি উইকেটও পেতে শুরু করেছেন। রাজস্থান রয়্যালস ম্যাচে ৩৯ রানে ২টি উইকেট নেন। লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৯ রান দিয়ে উইকেট পাননি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৯ রানে ১টি ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ২টি উইকেট দখল করলেন। আর আজ? ২৮ রানের বিনিময়ে তুলে নিলেন ৪টি উইকেট। তার মধ্যে তিনটি শেষ ওভারে, যেটি আবার মেডেন।

ইরফান পাঠান, লাসিথ মালিঙ্গা, জয়দেব উনাদকাটরাও আইপিএলে ২০তম ওভার মেডেন নিয়েছেন। তবে এতগুলি উইকেট! এক কথায় অবিশ্বাস্য। শেষ ওভারে চারটি উইকেট হারায় পাঞ্জাব কিংস। উমরান নেন তিনটি, একটি রান আউট। ১৫১ রানে ষষ্ঠ উইকেট পড়েছিল। পাঞ্জাব কিংসের শেষ পাঁচটি উইকেট পড়ে ৭ বলের ব্যবধানে, স্কোরবোর্ডে কোনও রানও যোগ হয়নি এই সময়কালে। রাহুল চাহার ও বৈভব অরোরার উইকেট ছিটকে দিয়ে হ্যাটট্রিক করার পরিস্থিতিও তৈরি করে ফেলেছিলেন উমরান। তাঁর এই পারফরম্যান্সের পর উমরান বলেছেন, কী করেছি তার সঙ্গে ধাতস্থ হতে সময় লাগবে। তবে গরম আমার কাছে কোনও বাধা নয়। জম্মুতে ৪৭-৪৮ ডিগ্রি সেলসিয়াসে বোলিং করেছি। এই গরমে বল করতে ভালোই লাগে। গত কয়েকদিন সঠিক লাইন ও লেংথে বল করতে পারছি।

জম্মু ও কাশ্মীর দলে খেলার সময় ইরফান পাঠানের নজরে পড়েন উমরান। আইপিএল অভিষেকের আগে তিনি রাজ্যের হয়ে মাত্র ২টি প্রথম শ্রেণির ম্য়াচ এবং ১টি করে ৫০ ওভারের ও টি ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল উমরানের। গত আইপিএলে তাঁর বোলিংয়ের প্রশংসা করেছিলেন বিরাট কোহলি, রবি শাস্ত্রীরা। সানরাইজার্সের বোলিং কোচ ডেল স্টেইন উমরানের মধ্যে নিজের ছায়াও দেখতে পাচ্ছেন। ইরফান আজ খেলা শুরুর আগে বলেন, আমি জম্মু ও কাশ্মীরের হয়ে খেলার সময় ও মেন্টরের ভূমিকা পালনের সময় প্রথম উমরানকে দেখি। তাঁর বোলিং দেখে আমার মনে পড়েছিল ওয়াকার ইউনিসকে। উমরানের ভয় তটস্থ থাকেন সানরাইজার্সের সতীর্থরাও। গ্লেন ফিলিপস জানিয়েছেন, উমরান এতো জোরে বল করেন যে নেটে প্র্যাকটিসের সময় চেস্টগার্ড পরে ব্যাট করতে হয়। উমরানের বিধ্বংসী বোলিং দেখে আপ্লুত প্রাক্তন ভারতীয় তারকারাও। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, উমরানকে টি ২০ বিশ্বকাপের দলে রাখারও।
Umran Malik's destruction in last two matches - Cracking Yorkers. #IPL2022 #IPL #UmranMalik pic.twitter.com/15TtqByorZ
— Mlr KaMrAN (@MlrKamran) April 17, 2022
A triple wicket maiden for a final over is an outstanding effort from young Umran Malik. Skills and raw pace and great execution is gold stuff.#PBKSvSRH
— Venkatesh Prasad (@venkateshprasad) April 17, 2022
This last over by #UmranMalik was surreal. A maiden with 3 wickets and a run-out. Stuffs of dream! What a tournament Umran is having in #IPL2022 Blue jersey coming soon 🇮🇳 #PBKSvSRH
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 17, 2022
Last over maiden 👏 #UmranMalik
— Irfan Pathan (@IrfanPathan) April 17, 2022
Umran Malik that’s one fine looking death over if ever I’ve seen one! 😳 #PBKSvSRH pic.twitter.com/EutjQou07l
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) April 17, 2022












Click it and Unblock the Notifications