IPL 2022: বিরাট-রোহিতের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সৌরভ! কোন পেসারকে ভারতীয় দলে দেখলে অবাক হবেন না?

আইপিএলের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবে ভারত। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের পর জুনে দুটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ রয়েছে আয়ারল্যান্ডে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট, তিনটি করে ওয়ান ডে ও টি ২০ আন্তর্জাতিক। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর। এক কথায়, সামনে ভারতীয় দলের ঠাসা ক্রীড়াসূচি। কিন্তু তার আগে চিন্তা বাড়াচ্ছে ভারতের দুই মহাতারকার ফর্ম।

বিরাট ব্যর্থতা কোহলি-রোহিতের

বিরাট ব্যর্থতা কোহলি-রোহিতের

বিরাট কোহলি ১৩টি ম্যাচে ২৩৬ রান করেছেন, গড় ১৯.৬৭, স্ট্রাইক রেট ১১৩.৪৬। একটিই অর্ধশতরান করেছেন, সর্বাধিক স্কোর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫৮, যদিও সেই ম্যাচেও হেরে যায় আরসিবি। তিনবার গোল্ডেন ডাক সঙ্গী হয়েছে আরসিবি তথা ভারতের প্রাক্তন অধিনায়কের। ২০০৮ সালের আইপিএলে বিরাট ১৩ ম্যাচে ১৫ গড় ও ১০৫.০৯ স্ট্রাইক রেট রেখে ১৬৫ রান করেছিলেন। তারপর এবারই সবচেয়ে খারাপ পারফরম্যান্স বিরাটের। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মাও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ১২টি ম্যাচে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে তাঁর দল। রোহিত ১২ ম্যাচে মাত্র ২১৮ রান করেছেন। সর্বাধিক স্কোর ৪৩। গড় ১৮.১৬, স্ট্রাইক রেট ১২৫.২৮।

উদ্বিগ্ন নন সৌরভ

উদ্বিগ্ন নন সৌরভ

যদিও ভারতীয় দলের দুই মহাতারকাকে নিয়ে উদ্বিগ্ন নন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি রোহিত বা বিরাটের ফর্ম নিয়ে একেবারেই উদ্বিগ্ন নই। তাঁরা দুজনেই খুবই ভালো এবং সত্যিই বড় ক্রিকেটার। টি ২০ বিশ্বকাপ অনেক দূরে রয়েছে। আমি নিশ্চিত, তাঁরা দুজনেই বিশ্বকাপের আগে সেরা ছন্দ ফিরে পাবেন।

বোলারদের নিয়ে খুশি

বোলারদের নিয়ে খুশি

চলতি আইপিএলে বেশ কয়েকজন ক্রিকেটারের খেলা ভালো লেগেছে সৌরভের। তিনি বলেন, যেভাবে বোলাররা আধিপত্য দেখাচ্ছেন তা দেখে আমি খুশি। মুম্বই ও পুনের উইকেট খুব ভালো। তা থেকে ভালো বাউন্স আদায় করে নিচ্ছেন জোরে বোলাররা। তাঁদের পাশাপাশি স্পিনাররাও কিন্তু ভালো বল করছেন। উমরান মালিকের গতিতে মুগ্ধ মহারাজ বলেন, কতজন লাগাতার ঘণ্টায় দেড়শো কিলোমিটারের আশেপাশে বল করতে পারেন? খুব কম বোলারই পারেন। উমরান ভারতীয় দলে সুযোগ পেলে আমি অবাক হব না। যত্নশীল হয়ে তাঁকে পরিকল্পনা করেই ব্যবহার করতে হবে। কুলদীপ সেনের বোলিংও ভালো লেগেছে। টি নটরাজনও ভালো কামব্যাত করেছেন। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি তো রয়েছেনই। তবে কাদের সুযোগ দেওয়া হবে তা পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত।

বিশ্রামে তারকারা?

বিশ্রামে তারকারা?

উল্লেখ্য, ২৩ মে রোহিত শর্মার সঙ্গে কথা বলবেন নির্বাচকরা। ২৫ মে-র মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে ৫ ম্যাচের টি ২০ সিরিজের দল ঘোষণা করা হতে পারে বলে বোর্ডসূত্রে খবর। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থ যাতে ইংল্যান্ডে পঞ্চম টেস্টে তরতাজা হয়ে নামতে পারেন সেজন্য তাঁদের সাড়ে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ শামিকেও। রবীন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদবের চোট থাকায় তাঁদেরও প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে থাকছেন না। ফলে আইপিএলে নজরকাড়া একাধিক ক্রিকেটার সুযোগ পেতে পারেন। অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে শিখর ধাওয়ান বা হার্দিক পাণ্ডিয়াকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+