IPL 2022: আইপিএলে ভারত-পাকিস্তান দ্বৈরথের অনুভূতি পাই, কোন ম্যাচ নিয়ে বললেন হরভজন?

আইপিএলে আজ এল ক্লাসিকো। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে চারবারের চ্যাম্পিয়ন তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যদিও চলতি আইপিএলে দুটি দলের কোনওটিই স্বস্তিতে নেই। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আজকের ম্যাচ জিতে টুর্নামেন্টে টিকে থাকতে মরিয়া।

আইপিএলের এল ক্লাসিকো

আইপিএলের এল ক্লাসিকো

আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-তে দুটি দলের মধ্যেই বেশ কয়েকটি রুদ্ধশ্বাস ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। চ্য়াম্পিয়ন্স লিগে পারস্পরিক দ্বৈরথে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। আইপিএলে ৩২টি ম্যাচের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৯টিতে, চেন্নাই সুপার কিংসের জয় ১৩টিতে। শেষ পাঁচটি সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স এগিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছিল ৪ উইকেটে, ফিরতি সাক্ষাতে সিএসকে জেতে ২০ রানে। আজকের ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে সরকারিভাবে বিদায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের। সেই পরিস্থিতি এড়াতে পরিসংখ্যানই বড় মোটিভেশন আইপিএলের সফলতম দলের।

ভারত-পাক দ্বৈরথের সমতুল্য

ভারত-পাক দ্বৈরথের সমতুল্য

হরভজন সিং দুই দলের হয়েই খেলেছেন। স্বাভাবিকভাবেই এই দ্বৈরথের আগে তিনি যথেষ্ট আবেগপ্রবণ। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ভাজ্জি বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুমে ১০ বছর থাকার পর চেন্নাই সুপার কিংস জার্সি পরতে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমার কাছে দুটি দলই খুবই স্পেশ্যাল। চিরপ্রতিদ্বন্দ্বিতা ও যে উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা আইপিএলের এই দুই বড় দলের মধ্যে থাকে তাতে এই দুই দলের দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচের অনুভূতি দেয়। যখন আমি প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে নেমেছিলাম, তখন চাইছিলাম যাতে ম্যাচটি দ্রুত শেষ হয়ে যায়। কারণ, এই ম্যাচের সঙ্গে যেমন আবেগ ছিল, তেমনই প্রচণ্ড চাপও অনুভব করছিলাম। ভাগ্য ভালো, ম্যাচটি দ্রুতই শেষ হয়েছিল এবং জিতেছিল সিএসকে।

আলাদা পরিবেশ

আলাদা পরিবেশ

আইপিএলের প্রথমেই টানা হাফ ডজন ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে রোহিত শর্মার দল এখনও প্রত্যয়ী। স্টার স্পোর্টসের এমআই টিভির অনুষ্ঠানে সূর্যকুমার যাদব বলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে মুম্বই ও চেন্নাইয়ের দ্বৈরথ নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। দুই দলের মধ্যে পারস্পরিক বিশেষ বন্ধন রয়েছে তাতে এটা চলতেই থাকবে বছরের পর বছর ধরে। যখনই এই দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামে তখন একটা আলাদা পরিবেশ তৈরি হয়।

ব্রেভিসের ভাই চেন্নাই-সমর্থক

ব্রেভিসের ভাই চেন্নাই-সমর্থক

প্রথমবার এই ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। ব্রেভিস বলেন, আমার পরিবারের সকলেই আইপিএল দেখেন। আইপিএলের প্রথম থেকেই আমার মা মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক। তিনি মুম্বইকে ভালোবাসেন এবং আমি এই দলে খেলার সুযোগ পাওয়ার পর তিনি যারপরনাই খুশি হয়েছেন। আমার বাবা কলকাতার সমর্থক থাকলেও এখন তিনি মুম্বইয়ের সমর্থক হয়ে গিয়েছেন। আমার ভাই শুধু চেন্নাই সুপার কিংসের সমর্থক। তবে নিশ্চিত তাঁর সমর্থনেরও পরিবর্তন ঘটাতে পারব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+