IPL 2022: ধাওয়ানের বিরাট নজির! লিভিংস্টোনের ঝোড়ো অর্ধশতরানে গুজরাতের সামনে ১৯০ রানের টার্গেট পাঞ্জাবের

আইপিএলে জয়ের হ্যাটট্রিক সারতে গুজরাত টাইটান্সকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করতে হবে ১৯০ রান। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে পাঞ্জাব কিংস। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৭ বলে সর্বাধিক ৬৪ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। দ্বিতীয় সর্বাধিক রান শিখর ঝাওয়ানের, যিনি এদিন টি ২০ ক্রিকেটে গড়লেন অনন্য নজির।

গুজরাতের সামনে ১৯০ রানের টার্গেট পাঞ্জাবের

টি ২০-তে প্রথম ভারতীয় হিসেবে ১ হাজার চার মারার মাইলস্টোন এদিন স্পর্শ করলেন শিখর ধাওয়ান। ক্রিস গেইল ১১৩২টি চার মেরে তালিকার শীর্ষে রয়েছেন। অ্যালেক্স হেলসের ১০৫৪, ডেভিড ওয়ার্নারের ১০০৫টি চারের পরেই রইল শিখরের ১০০১টি চার মারার নজির। এদিন শিখরের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। ম্যাচের পঞ্চম ওভারে লকি ফার্গুসনের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে টি ২০ ক্রিকেটে ১ হাজার চার মারার নজির গড়েন ধাওয়ান। আজও রান রাননি পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। পাঞ্জাবের ক্যাপ্টেন্সি পাওয়ার পর টানা তিন ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেন না। আরসিবি ম্যাচে ৩২, কেকেআরের বিরুদ্ধে ১, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ রানে আউট হওয়ার পর আজ হার্দিক পাণ্ডিয়ার শিকার হন। দ্বিতীয় ওভারের শেষ বলে ৯ বলে ৫ রান করে দলের ১১ রানের মাথায় তিনি আউট হন। প্রথমবার পাঞ্জাবের হয়ে খেলতে নেমে ব্যর্থ জনি বেয়ারস্টো, তিনি ৮ বলে ৮ করে লকি ফার্গুসনের শিকার।

গুজরাতের সামনে ১৯০ রানের টার্গেট পাঞ্জাবের

৪.৫ ওভারে দ্বিতীয় উইকেট হারানোর পর শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন অবস্থা সামাল দেন ৩২ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে। লিভিংস্টোন ম্যাচের নবম ওভারে রশিদ খানের শিকার হতে হতে বেঁচে যান। তিনি ছক্কা মারার চেষ্টা করলে হার্দিক একটি ভালো ক্যাচ নেন, যদিও হার্দিকের পা বাউন্ডারি লাইন স্পর্শ করায় বেঁচে যান লিভিংস্টোন, তখন তিনি ১৪ রানে দাঁড়িয়ে। ১১তম ওভারের প্রথম বলে শিখর ধাওয়ান রশিদ খানের বলে কট বিহাইন্ড হন দলের ৮৬ রানে। ধাওয়ান করেন ৩০ বলে ৩৫। ১১ বলে ২৩ রান করেন জিতেশ শর্মা। দর্শন নালকণ্ডের বলে তিনি ফেরেন ১৩.১ ওভারে ১২৪ রানে। পরের বলেই ওডিয়ান স্মিথকে সাজঘরে ফেরান নালকণ্ডে।

গুজরাতের সামনে ১৯০ রানের টার্গেট পাঞ্জাবের

ষোড়শ ওভারে লিয়াম লিভিংস্টোন ও শাহরুখ খানকে আউট করেন রশিদ খান। তার আগে ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন লিভিংস্টোন, চলতি আইপিএলে দ্বিতীয় দ্রুততম। লিভিংস্টোনের উইকেট পাওয়ার দুই বল পরেই শাহরুখ খানের উইকেটটিও তুলে নেন রশিদ খান, শাহরুখ ৮ বলে ১৫ রান করেন। ১৬.২ ওভারে কাগিসো রাবাডা ১ রানে রান আউট হলে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫৬। ১৮তম ওভারের পঞ্চম বলে বৈভব অরোরা ব্যক্তিগত ২ রানে মহম্মদ শামির বলে বোল্ড হন দলের ১৬২ রানে।

এরপর শেষ উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে ১৩ বলে ২৭ রান যোগ করেন রাহুল চাহার ও অর্শদীপ সিং। চাহার ১৪ বলে ২২ ও অর্শদীপ ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। রশিদ খান ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। দর্শন নালকণ্ডে অভিষেক ম্যাচে ৩ ওভারে ৩৭ রান দিয়ে দুটি উইকেট নেন। মহম্মদ শামি ও হার্দিক পাণ্ডিয়া- দুজনেই ৪ ওভারে ৩৬ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। লকি ফার্গুসন ৪ ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+