Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার, ৮ কোটির বিদেশি চিন্তা বাড়ালেন মুম্বই ইন্ডিয়ান্সের

আইপিএলের নিলামে ৮ কোটি টাকার বিনিময়ে জোফ্রা আর্চারকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে তাঁর খেলা নিয়ে সংশয় থাকলেও। যদিও আগামীর পরিকল্পনার অঙ্গ হিসেবেই তাঁকে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি। নিলাম থেকে ঈশান কিষাণ ও জোফ্রা আর্চারকে ছিনিয়ে নিয়েই তৃপ্ত ছিলেন আম্বানিরা।

আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার

কিন্তু আশঙ্কা সত্যি করেই এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার। আজ মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এ কথা জানিয়েও দেওয়া হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ওয়েবসাইটে এদিন জোফ্রা আর্চারের একটি সাক্ষাতকারও প্রকাশিত হয়েছে। কনুইয়ের চোট ভোগাচ্ছে ইংল্যান্ডের এই তারকাকে। প্রায় বছরখানেক ধরে মাঠের বাইরে, অপারেশনও হয়েছে। রিহ্যাব চলছে। তবে এখনও তিনি ম্যাচ ফিট হননি। সে কারণেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।

আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার

এর আগে রাজস্থান রয়্যালসে ছিলেন আর্চার। নতুন দল মুম্বই ইন্ডিয়ান্সের পরিবারের সঙ্গে একাত্ম হতে ভার্চুয়ালি পরিচিতি-পর্ব সেরে নিচ্ছেন। কোচিং স্টাফ ও সতীর্থদের সঙ্গে কথাবার্তাও চলছে। মাহেলা জয়বর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ। তাঁর সঙ্গে একই দলে থাকার অভিজ্ঞতা রয়েছে আর্চারের, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগারসে। আর্চার এ বছর আইপিএল খেলতে না পারলেও বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যু্ক্ত হতে পেরে আমি উত্তেজিত। দারুণ ফ্র্যাঞ্চাইজি। আমি প্রথম যে কোচেদের প্রশিক্ষণে খেলেছি তাঁদের মধ্যে মাহেলা অন্যতম। আইপিএলে কায়রন পোলার্ডের বিরুদ্ধে খেলেছি, তবে মুম্বই ইন্ডিয়ান্সেই প্রথমবার একই দলের হয়ে খেলতে পারব। মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ ও ট্রফি জেতাতে আমি মুখিয়ে রয়েছি।

মুম্বই ইন্ডিয়ান্স দলে সকলে যে পরিবারের মতো থাকেন সেটাই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন আর্চার। তাই এবার আইপিএল থেকে নিজে ছিটকে গেলেও ভার্চুয়ালিই দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকছেন। তিনি বলেন, দলগত সংহতিতেই মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জিততে পেরেছে। পোলার্ড ১০ বছর এই দলে রয়েছেন, মালিঙ্গাও দীর্ঘদিন ছিলেন। রোহিতের ক্ষেত্রেও একই কথা খাটে। একজন নতুন ক্রিকেটার হিসেবে দলে এলে এই বিষয়টাই নিজের নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত করে। জসপ্রীত বুমরাহর সঙ্গে আর্চারের বোলিং জুটি জমে যাবে বলে আশাবাদী কর্ণধাররা। এবার ক্রিকেটপ্রেমীরা তার সাক্ষী না হলেও আগামী বছরের জন্য মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর্চার।

এদিকে, মুম্বইয়ে শিবির শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ভারতকে দেশের মাটিতে টানা পাঁচটি সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করে চ্যাম্পিয়ন করানো রোহিত শর্মা ফের আইপিএল খেতাব ঘরে তুলতে মুখিয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+