IPL 2022: রাজস্থান রয়্যালস ফের বিদেশি নিয়ে সমস্যায়! চোটের কারণে দেশে ফিরলেন অস্ট্রেলীয় পেসার

আইপিএলে প্রথম দুটি ম্যাচে জেতার পর গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাস্ত হয়েছে রাজস্থান রয়্যালস। তবু পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারানোয় রয়্যালসের নেট রান রেট ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল। যদিও ওই ম্যাচেই চোট পেয়ে এবার টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা পেসার।

চোটের কারণে ছিটকে গেলেন কুল্টার-নাইল, সমস্যায় রাজস্থান

(ছবি- সঞ্জু স্যামসনের ইনস্টাগ্রাম)

গত ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৩ ওভারে ৪৮ রান দিয়েছিলেন নাথান কুল্টার-নাইল। ওই ম্যাচেই তিনি চোট পান। সাইড স্ট্রেইনের কারণে তিনি আর চলতি আইপিএল খেলতে পারবেন না। রিহ্যাবের জন্য তিনি দেশে ফিরে গিয়েছেন। উল্লেখ্য, গত মরশুমে বিদেশিদের নিয়ে ঘোর সমস্যায় পড়েছিল রাজস্থান রয়্যালস। চোট, জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি-সহ নানাবিধ কারণে তারকা বিদেশিদের পাননি সঞ্জুরা। দল চরম ব্যর্থও হয়। এবার ভালো শুরুর পরও সেই চোট সমস্যাই ভোগাতে শুরু করল রাজস্থান রয়্যালসকে।

রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওয় দলের ফিজিও জন গ্লস্টার বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকেই কুল্টার-নাইলকে বিদায় সম্ভাষণের জানানোর শক্ত কাজটা করতে হচ্ছে। চোটের কারণে কাউকে টুর্নামেন্টে না পাওয়া গেলে সেটা মেনে নেওয়া খুব কঠিন। আমরা সকলেই তাঁর সঙ্গে টুর্নামেন্টটি কাটাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি আর হচ্ছে না। তবে তিনি দলের এক গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তাঁকে যে কোনও সহযোগিতার জন্য় প্রস্তুত। যখনই হোক, আমরা সকলে তাঁর ফের দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় রইলাম। উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের যে বোলিং আক্রমণ তাতে কুল্টার-নাইলের ছিটকে যাওয়ায় বড় সমস্যা হবে না। কিন্তু তাদের এবার বিকল্পের সন্ধানেও নামতে হবে।

চোটের কারণে ছিটকে গেলেন কুল্টার-নাইল, সমস্যায় রাজস্থান

সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের শেষ ওভারটি করতে গিয়ে চোট পান কুল্টার-নাইল। এরপর আর ওভারটি করতে পারেননি। এবারের মেগা নিলাম থেকে নাথান কুল্টার-নাইলকে ২ কোটি টাকায় নিয়েছিল রাজস্থান রয়্যালস। ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন কুল্টার-নাইল। বলের পাশাপাশি ব্যাটের হাতও ভালো। প্রয়োজনে দ্রুতগতিতে রান তুলতেও দক্ষ। আইপিএলে ৩৯টি ম্যাচ খেলে তিনি ৪৮টি উইকেট পেয়েছেন। ইকনমি ৭.৭০। ২০১৫ ও ২০১৭ সালের আইপিএলে তিনি ১৫টি করে উইকেট দখল করেন। তবে তিনি চোটপ্রবণও। ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলসে থাকাকালীন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পুরো আইপিএল খেলতে পারেননি। এরপর তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীনও তিনি কাফ মাসলে চোটের কারণে ৫টির বেশি ম্যাচ খেলতে পারেননি। এদিকে, গতকালের ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ সঞ্জু স্যামনসের রাজস্থান রয়্যালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+