IPL 2022: উমরান মালিককে ছাপিয়ে গেলেন লকি ফার্গুসন, চলতি আইপিএলের দ্রুততম বল ফাইনালেই

চলতি আইপিএলে উপভোগ্য হয়েছিল লকি ফার্গুসনের সঙ্গে উমরান মালিকের গতির দ্বৈরথ। তবে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্টেডিয়ামে ফাইনালে সানরাইজার্স পেসারের কীর্তি টপকে গেলেন গুজরাত টাইটান্সের পেসার লকি ফার্গুসন। ম্যাচের পঞ্চম ওভারে তাঁর একটি ডেলিভারির গতি পৌঁছে গেল ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটারে। এর আগে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করেছিলেন উমরান। তা আজ ভেঙে চলতি আইপিএলে দ্রুততম বলটি করার নজির গড়লেন আলজারি জোসেফের বদলে ফাইনালে প্রথম একাদশে আসা ফার্গুসন।

উমরান মালিককে গতির লড়াইয়ে ছাপিয়ে গেলেন লকি ফার্গুসন

আইপিএলের ইতিহাসে দ্রুততম বল করার রেকর্ড রয়েছে শন টেটের দখলে। রাজস্থান রয়্যালসের হয়ে অজি পেসার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭.৭১ কিলোমিটার বেগে বল করেছিলেন। সেই বলটি সামলেছিলেন অ্যারন ফিঞ্চ। আজ ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার বেগে বল করলেন গুজরাত টাইটান্সের পেসার লকি ফার্গুসন। দ্রুততম বলের তালিকায় সানরাইজার্সের পেসার উমরান নেমে গেলেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আনরিখ নরকিয়ার ঘণ্টায় ১৫৬.২২ কিলোমিটার বেগে করা বলটি রইল।

উমরান মালিককে গতির লড়াইয়ে ছাপিয়ে গেলেন লকি ফার্গুসন

উমরান মালিক এবার ঘণ্টায় ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার বেগে লাগাতার বল করেছেন। দ্রুততম বলের নিরিখে পঞ্চম স্থানে রইল উমরানের আরেকটি ডেলিভারি, যার গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫.৬০ কিলোমিটার।

এদিন ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ইয়র্কার ফেলেন ফার্গুসন। সেটিরই গতিবেগ ছিল চলতি আইপিএলে সর্বাধিক ও টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক। এই বলটিতে জস বাটলার ব্যাটে-বলে সংযোগই ঘটাতে পারেননি। চলতি আইপিএলে দ্রুততম বলের নিরিখে ফার্গুসনের পরেই রইলেন উমরান মালিক। আনরিখ নরকিয়া ঘণ্টায় ১৫২.৬ কিলোমিটার, আসজারি জোসেফর ঘণ্টায় ১৫১.৮ কিলোমিটার এবং মহসীন খান ঘণ্টায় ১৫১ কিলোমিটার বেগে বল করেছেন এবারের আইপিএলে। এদিন জোসেফের জায়গাতেই দলে আসেন ফার্গুসন। নিউজিল্যান্ডের পেসার ৩ ওভারে ২২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+