আইপিএল ২০২১-এর কমলা টুপির অভিযানে ফের ওঠানামা, হাড্ডাহাড্ডি উইকেটের লড়াই
আইপিএল ২০২১-এর কমলা টুপির অভিযানে ফের ওঠানামা, হাড্ডাহাড্ডি উইকেটের লড়াই
রবিবার আইপিএলের ডবল হেডারে দুর্দান্ত মোকাবিলা দেখেছেন ক্রিকেট প্রেমীরা। চার দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে সম্বৃদ্ধ হয়েছে বিশ্ব। সেই আবহে কমলা টুপির লড়াইয়েও ওঠানামার কাহিনি রোমাঞ্চিত করেছে আইপিএল প্রেমীদের। হাড্ডাহাড্ডি হয়েছে অখ্যাতদের উইকেট জয়ের মোকাবিলা। সেই তালিকার দিকে নজর ফেরানো যাক।

কমলা টুপির লড়াইয়ে ফের শীর্ষে ধাওয়ান
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিংয়ের জেরে কমলা টুপির লড়াইয়ে তালিকার উঠে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ফ্যাফ ডু প্লেসি। ৭ ম্যাচ খেলে ৩৩১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে ফ্যাফ-কে ফের টপকে গিয়েছেন শিখর ধাওয়ান। চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৩৮০ রান করেছেন গব্বর। তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ৯২।

বেগুনি টুপির লড়াইয়ে এগিয়ে হর্ষল
পরপর দুই ম্যাচে একটিও উইকেট পাননি হর্ষল প্যাটেল। তা সত্ত্বেও চলতি আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন হর্ষল প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সাতটি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন হর্ষল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ রান দিয়ে নেওয়া ৫ উইকেট তাঁর সেরা স্পেল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের তরুণ আবেশ খান আট ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন।

পয়েন্ট তালিকার প্রথম চার দল
চলতি আইপিএলে ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও সাত ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছে। সাত ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।

পয়েন্ট তালিকার শেষ চার দল
৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করেছে কেএল রাহুল শিবির। তালিকার ষষ্ঠ স্থানে তাদের অবস্থান। সাত ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে কেকেআর। অষ্টম স্থানে অবস্থান করা সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ২।
ছবিতে সৌজন্য বিসিসিআই/ আইপিএল












Click it and Unblock the Notifications