মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, সেরা তিন বোলিং পারফরম্যান্সে রয়েছে কাদের নাম
মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, সেরা তিন বোলিং পারফরম্যান্সে রয়েছে কাদের নাম
২০২১ সালের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইয়ন মর্গ্যান শিবিরের এই ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে বলে আশা ক্রিকেট প্রেমীদের। দুই দলের বোলারদের মধ্যে তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ক্রিকেট মহল। সেই আবহে দুই দলের মোকাবিলায় সেরা তিন বোলিং পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

নাথান কুল্টার নাইল
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০১৭ সালের আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন অস্ট্রেলিয়ার নাথান কুল্টাপ নাইল। কেকেআরের জার্সিতে তিনি ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। অধিনায়ক গৌতম গম্ভীরের দুর্দান্ত পারফরম্যান্সে সেই ম্যাচ জিতেছিল কেকেআর।
রশিদ খান
কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০১৮-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে কেকেআরের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন স্পিনার রশিদ খান। যার জেরে সেই ম্যাচ ১৪ রানে জিতেছিল ডেভিড ওয়ার্নারের দল। এটি রশিদের আইপিএল কেরিয়ারের অন্যতম সেরা স্পেল।
লকি ফার্গুসন
করোনা ভাইরাসের আবহে আবুধাবিতে হওয়া আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের জার্সিতে জ্বলে উঠেছিলেন লকি ফার্গুসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তিনি ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। ম্যাচও সুপার ওভারের মাধ্যমে জিতেছিল ইয়ন মর্গ্যানের দল।












Click it and Unblock the Notifications