মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, সেরা তিন ব্যাটিং পারফরম্যান্স এক নজরে
মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ, সেরা তিন ব্যাটিং পারফরম্যান্স এক নজরে
আর কয়েক ঘণ্টার মধ্যেই ২০২১ সালের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইয়ন মর্গ্যান শিবিরের এই ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে বলে আশা ক্রিকেট প্রেমীদের। দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ক্রিকেট মহল। সেই আবহে দুই দলের মোকাবিলায় সেরা তিন ব্যাটিং পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

জনি বেয়ারস্টো
২০১৯ সালের আইপিএলে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন জনি বেয়ারস্টো। হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে ৪৩ বলে ৮০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ওপেনার। সাতটি চার ও চারটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। ওই ম্যাচে ৩৮ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার।

গৌতম গম্ভীর
২০১৬ সালের আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে তাদেরই মাঠে টুর্নামেন্টের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর। কেকেআরের জার্সিতে ৬০ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক। ১৩টি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো ছিল গাউতির ওই ইনিংস। ওই ম্যাচ ৮ উইকেটে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।

ডেভিড ওয়ার্নার
২০১৭ সালের আইপিএলে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে এক ম্যাচে বাইশ গজে আগুন জ্বালিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ৫৯ বলে ১২৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। ওই ইনিংসে ১০টি চার ও আটটি ছক্কা হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয় ওপেনার। কেকেআরের বিরুদ্ধে ম্যাচ ৪৮ রানে জিতেছিল হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications