গত আইপিএলে কেকেআর ও হায়দরাবাদের হয়ে সাড়া জাগানো যে যে ক্রিকেটার এবারও কামাল করতে পারেন

গত আইপিএলে কেকেআর ও হায়দরাবাদের হয়ে সাড়া জাগানো যে যে ক্রিকেটার এবারও কামাল করতে পারেন

আর কয়েক ঘণ্টার মধ্যে সদ্য শুরু হওয়া এ বছরের আইপিএলে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে ইয়ন মর্গ্যান শিবির। ম্যাচে তুল্যমূল্য লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক গত আইপিএলে পারফরম্যান্সের নিরিখে শীর্ষ সারিতে থাকা দুই দলের ক্রিকেটার কারা।

গত আইপিএলে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান

গত আইপিএলে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান

গত আইপিএলে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছিলেন শুভমান গিল। তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৪০ রান। গত আইপিএলে তিনটি অর্ধশতরান ছিল শুভমান গিলের। সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৭০।

গত মরসুমে কেকেআরের জার্সিতে সর্বাধিক উইকেট

গত মরসুমে কেকেআরের জার্সিতে সর্বাধিক উইকেট

আইপিএলের গত মরসুমে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। গতবার ১৩টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছিলেন ডান হাতি স্পিনার। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন বরুণ। সেটি ছিল ওই টুর্নামেন্টের সেরা স্পেল।

গত মরসুমে হায়দরাবাদের জার্সিতে সবচেয়ে বেশি রান

গত মরসুমে হায়দরাবাদের জার্সিতে সবচেয়ে বেশি রান

গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। ১৬টি ম্যাচ খেলে ৫৪৮ রান এসেছিল হায়দরাবাদ অধিনায়কের ব্যাট থেকে। গত আইপিএলে ওয়ার্নারের সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৮৫। তাতে চারটি অর্ধশতরান সামিল ছিল।

গত মরসুমে হায়দরাবাদের হয়ে সর্বাধিক উইকেট

গত মরসুমে হায়দরাবাদের হয়ে সর্বাধিক উইকেট

আইপিএলের গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন রশিদ খান। ১৭টি ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের অল রাউন্ডার। সাত রান দিয়ে নেওয়া তিন উইকেট ছিল তাঁর সেরা স্পেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+