আইপিএল ২০২১ : কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের
আইপিএল ২০২১ : কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের
আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে জেতা সহজ হবে বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। শিশিরের কারণে রাতের দিকে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেন হায়দরাবাদ অধিনায়ক।

গত মরসুমের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রতিবারই জয় হাসিল করতে সক্ষম হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দলের মধ্যে লিগের দ্বিতীয় ম্যাচের নিষ্পত্তি ঘটেছিল সুপার ওভারের মাধ্যমে। সেই আবহে আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। শেষ হাসি কারা হাসে, সে তো সময় বলবে।
গভীরতার দিক থেকে ম্যাচে পাল্লা ভারী থাকবে কেকেআরের। দলে শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটারের পাশাপাশি হরভজন সিং, শাকিব আল হাসান, প্যাট কামিন্স, আন্দ্রে রাসেলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। অন্যদিকে হায়দরাবাদ দলে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো বিধ্বংসী ব্যাটসম্যানের পাশাপাশি রশিদ খানের মতো বোলররা রয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শাকিব আল হাসান, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, জনি বেয়ারস্টো, বিজয়শঙ্কর, মহম্মদ নবি, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন।












Click it and Unblock the Notifications