আইপিএল ২০২১ এর জন্যে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে কাদের নাম ভেসে আসছে
আইপিএল ২০২১ এর জন্যে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে কাদের নাম ভেসে আসছে
৮ নয় আসন্ন আইপিএলের সম্ভবত ৯ বা ১০ দলের টুর্নামেন্ট হতে চলেছে বলে জোর গুঞ্জন। করোনা কালে আইপিএল ২০২০ আয়োজন করতে গিয়ে বোর্ডকে যে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়েছে। তা পুষিয়ে নিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী মরসুমে দলের সংখ্যা বাড়াতে চলেছে বলে শোনা যাচ্ছে।

বোর্ড কী জানিয়েছে
বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত সরকারি কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু আগামী আইপিএল ২০২১ দেশের মাটিতে আয়োজন করতে চান বলে উল্লেখ করেছেন।

নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে কাদের নাম ভেসে আসছে
নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে সঞ্জীব গোয়েঙ্কা আরপি গ্রুপের নাম ও আদানি গ্রুপের মতো নামি সংস্থার নাম ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে দেশজুড়ে দিওয়ালি উৎসবের পর্ব মিটে গেলেই এই নিয়ে বোর্ড আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে।

দরপত্র ডাকতে চলেছে বোর্ড
আরও জানা গিয়েছে এসপ্তাহের উৎসবের মরসুম শেষ হলে ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র ডাকতে পারে। আইপিএল ২০২১ ঘিরে সবকিছুই যদিও এখনও জল্পনাস্তরেই রয়েছে।

দল কিনতে পারেন দক্ষিণের অভিনেতা
ভারতীয় ক্রিকেট দুনিয়ায় জোর গুঞ্জন দক্ষিণী অভিনেতা মোহনলালও নাকি টুর্নামেন্টের দল কিনতে আগ্রহী। সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে তাঁকে স্টেডিয়ামে দেখা গিয়েছিল। মোহনলাল দক্ষিণের অনলাইন পড়াশুনোর অ্যাপ বাইজুসের সঙ্গে যুক্ত হয়ে দল কিনতে পারেন বলে গুঞ্জন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications