IPL highlights : হায়দরাবাদের মুখোমুখি কেকেআর, গুরুত্বপূর্ণ ম্যাচে জয় হাসিল ইয়ন মর্গ্যান শিবিরের

IPL highlights : হায়দরাবাদের মুখোমুখি কেকেআর, নাছোড় লড়াই দেখার অপেক্ষা শুরু

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। দুই বার আইপিএল খেতাব জেতা দলের সঙ্গে এক বারের চ্যাম্পিয়নের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে গত আইপিএলের প্লে-অফ পৌঁছতে পারেনি কেকেআর। অন্যদিকে সেমিফাইনালে হেরে গত বারের খেতাব জয়ের আশা শেষ হয়েছিল ডেভিড ওয়ার্নারদের। সেই আবহে আজকের ম্যাচ কেমন হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচ সংক্রান্ত আপডেট জানতে ওয়ানইন্ডিয়া বাংলার পোর্টালে চোখ রাখুন।

IPL highlights : হায়দরাবাদের মুখোমুখি কেকেআর, গুরুত্বপূর্ণ ম্যাচে জয় হাসিল ইয়ন মর্গ্যান শিবিরের

Apr 11, 2021, 11:08 pm IST

আইপিএল ২০২১-এ নিজেদের প্রথম মোকাবিলায় সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স।
Apr 11, 2021, 11:07 pm IST

৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও সানরাইজার্স হায়দরাবাদকে জেতাতে পারলেন না মনীশ পান্ডে।
Apr 11, 2021, 10:27 pm IST

৪০ বলে ৫৫ রান করে আউট হলেন জনি বেয়ারস্টো।
Apr 11, 2021, 10:23 pm IST

মনীশ পান্ডে ও জনি বেয়ারস্টোর পার্টনারশিপে ম্যাচে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ।
Apr 11, 2021, 10:20 pm IST

দুর্দান্ত অর্ধশতরান এল জনি বেয়ারস্টার ব্যাট থেকে।
Apr 11, 2021, 9:41 pm IST

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহাকে হারিয়ে চাপে সানরাইজার্স হায়দরাবাদ।
Apr 11, 2021, 9:14 pm IST

৫৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেললেন নীতীশ রানা। ২৯ বলে ৫৩ রান করলেন রাহুল ত্রিপাঠী।
Apr 11, 2021, 9:13 pm IST

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলল কলকাতা নাইট রাইডার্স।
Apr 11, 2021, 8:35 pm IST

দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন নীতীশ রানা। মাঠের সবদিকে শট নিচ্ছেন কেকেআরের ওপেনার। দুর্দান্ত অর্ধশতরানের পর চলছে তাঁর ব্যাট। রাহুল ত্রিপাঠীর সঙ্গে তাঁর ৫০ রানের পার্টনারশিপ।
Apr 11, 2021, 8:03 pm IST

আফগান স্পিনার রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন শুভমান গিল।
Apr 11, 2021, 8:00 pm IST

ব্যাট চালিয়ে খেলছেন নীতীশ রানা।
Apr 11, 2021, 7:59 pm IST

পাওয়ার প্লে-র পূর্ণ ফায়দা নিয়ে প্রথম ৬ ওভারে ৫০ রান তুলল কেকেআর।
Apr 11, 2021, 7:37 pm IST

প্রথম ওভার শেষে কেকেআরের স্কোর কোনও উইকেট না হারিয়ে ৪।
Apr 11, 2021, 7:29 pm IST

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, জনি বেয়ারস্টো, বিজয়শঙ্কর, মহম্মদ নবি, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন।
Apr 11, 2021, 7:29 pm IST

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শাকিব আল হাসান, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।
Apr 11, 2021, 7:09 pm IST

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
Apr 11, 2021, 6:49 pm IST

চেন্নাইয়ের চিপকের পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে।
Apr 11, 2021, 6:49 pm IST

আর কিছুক্ষণের মধ্যেই টস। অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
Apr 11, 2021, 4:57 pm IST

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+