কলকাতা বনাম হায়দরাবাদ, আইপিএলের শেষ পাঁচ সাক্ষাতে কারা কত ধাপ এগিয়ে?
কলকাতা বনাম হায়দরাবাদ, আইপিএলের শেষ পাঁচ সাক্ষাতে কারা কত ধাপ এগিয়ে?
আজ সন্ধ্যায় চেন্নাইয়ের চিপকে ২০২১ সালের আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। কারণ দুই দল আইপিএলে যখনই মুখোমুখি হয়েছে, তখনই ইতিহাস রচনা হয়েছে। সেই আবহে দুই দলের শেষ পাঁচ মোকাবিলার ফল দেখে নেওয়া যাক।

সুপার ওভারের মাধ্যমে ম্যাচের ফয়সলা নির্ধারণ
২০২০ সালের আইপিএলের দ্বিতীয় লিগের ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল কেকেআর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে একই রান তুলেছিল। সুপার ওভারে ম্যাচ জিতেছিল ইয়ন মর্গ্যান শিবির।

২০২০ আইপিএলের প্রথম সাক্ষাৎ
২০২০ সালের আইপিএলের প্রথম সাক্ষাৎ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ঘটেছিল দুই দলের। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১২ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর।

আইপিএল ২০১৯-এর দ্বিতীয় মোকাবিলা
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর লিগের দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল কেকেআর। ৩০ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল ২০১৯-এর প্রথম সাক্ষাৎ
কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর।

আইপিএল ২০১৮-এর দ্বিতীয় মোকাবিলা
কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৬০ রানে আটকে গিয়েছিল কেকেআরের ইনিংস।












Click it and Unblock the Notifications